Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কর্নাটকে ক্ষমতায় ফিরবে কংগ্রেস, আশাবাদী পওয়ার

আগামী ১০ মে কর্নাটকে বিধানসভার ভোট। গণনা ১৩ মে।

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: কর্নাটকে বিধানসভা ভোটের দামামা বেজে গিয়েছে। আগামী ১০ মে দাক্ষিণাত্যের রাজ্যটির ২২৪ আসনে ভোট। ১৩ মে জানা যাবে ফলাফল। বিভিন্ন জনমত সমীক্ষায় ইতিমধ্যেই উঠে এসেছে, টিপু সুলতানের রাজ্যে এবার ক্ষমতার পালাবদল ঘটার সম্ভাবনা প্রবল। বর্ষীয়ান রাজনীতিবিদ তথা ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (এনসিপি) সুপ্রিমো শরদ পওয়ারও মনে করেন, দক্ষিণের রাজ্যটিতে আসন্ন ভোটে কংগ্রেস ক্ষমতায় ফিরতে পারে।

শুক্রবার এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষা‍ৎকারে মরাঠা স্ট্রংম্যান বলেছেন, ‘লোকসভা ও বিধানসভার ভোটের মধ্যে যথেষ্টই তফা‍ৎ রয়েছে। বিধানসভার ভোটে মূলত স্থানীয় বিষয়গুলিই গুরুত্ব পায়। স্থানীয় ইস্যুর ভিত্তিতেই মানুষ ভোট দেন। দক্ষিণের মানুষ বরাবরই বিজেপি বিরোধী দলগুলির ওপরে আস্থা দেখিয়েছেন। তাই তামিলনাডু, কেরল ও তেলেঙ্গানায় বিজেপি বিরোধী সরকার ক্ষমতায়। শুধু তাই নয়, পশ্চিমবঙ্গ, দিল্লি, পঞ্জাব সহ আরও কয়েকটি রাজ্যে বিজেপি বিরোধী দলের সরকার রয়েছে। অর্থা‍ৎ বিরোধী দলগুলি বিজেপির মোকাবিলায় যথেষ্টই সক্ষম। আমার মনে হয়, কর্নাটকেও এবারের ভোটে কংগ্রেসের জয়ের যথেষ্ট সম্ভাবনা রয়েছে।’

কর্নাটক বিধানসভার ভোট ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে। কংগ্রেসের পক্ষ থেকে দুই দফায় ১৭১টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। প্রার্থী তালিকা চূড়ান্ত করতে আগামিকাল শনিবার বৈঠকে বসছে বিজেপির সংসদীয় সমিতি। আগাংই সপ্তাহে কোলার থেকে ভোট প্রচার শুরু করার কথা রয়েছে প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধির।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00