Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

খাবারে ভর্তি আরশোলা! পাঁচতারা হোটেলে কেক কিনতে গিয়ে আঁতকে উঠলেন অভিনেত্রী মিষ্টি সিং

প্রথমে আমি ভয়ই পেয়েছিলাম। ওঁরা যদি কিছু বলেন। তবে তাঁরা অনুরোধ করেন। ক্ষমাও চান। কিন্তু শুধু আমার কাছে ক্ষমা চাইলে তো হবে না। আমার মতো অনেকেই ওখানে খেতে যান।

Share:

নিজস্ব প্রতিনিধি: আজকাল পাঁচতারা হোটেলেও খাবারে আরশোলা ঘোরাফেরা করছে। কি সাংঘাতিক, সেই খাবারই মানুষকে পরিবেশন করা হচ্ছে। সুতরাং এত এত টাকা খরচ করে পাঁচতারা হোটেলে গিয়েও লাভ নেই। কেন বলছি এ কথা! আসছি বিস্তারিত। সেলিব্রিটিদের বিভিন্ন আপডেট জানতে সোশ্যাল মিডিয়ায় প্রতিনিয়ত ভিড় জমায়। আর ভক্তদের সঙ্গে সাক্ষাৎ রাখতে তারকারাও বিভিন্ন সময়ে নিজেদের আপডেট দিয়ে চলেছে। সম্প্রতি কলকাতার এক পাঁচতারা হোটেলের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ আনলেন টলিউডের ছোটো পর্দার অভিনেত্রী মিষ্টি সিং। তিনি জানান, পাঁচতারা হোটেলে খাবার কিনতে গিয়ে তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন তিনি। এই অভিনেত্রীকে মোটামোটি সবাই চেনেন।

সদ্য শেষ হয়ে যাওয়া স্টার জলসার ‘আলতা ফড়িং’ সিরিয়ালে অমৃতার চরিত্রে অভিনয় করেছেন তিনি। সেখানে তাঁর অভিনয় বেশ জনপ্রিয়তা পেয়েছিল। এছাড়াও একাধিক সিরিয়ালে পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন মিষ্টি। তবে আলতা ফড়িং-এর শেষ হওয়ার ফলে এখন বিরতিতে আছেন অভিনেত্রী। তাই বন্ধুদের সঙ্গে নিজের প্রিয় পাঁচতারা হোটেলে খেতে গিয়েছিলেন। সেই শখ মেটাতে গিয়েই জঘন্য অভিজ্ঞতার সম্মুখীন হলেন তিনি। ঠিক কী ঘটেছিল?

এক বেসরকারি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মিষ্টি বলেন, “এই পাঁচতারা হোটেলের কেক আমার খুব ভাল লাগে। সেটাই খেতে গিয়েছিলাম। কিন্তু যখন অর্ডার দিতে যাই, তখন দেখি খাবারের উপর আরশোলা ঘোরাফেরা করছে। আমি তা-ও ভেবেছিলাম এই খাবারগুলো হয়তো বিক্রির জন্য নয়। কিন্তু দায়িত্বে থাকা মেয়েটি জানায় যে, একদম টাটকা খাবার নাকি এগুলো। যার উপরে ঘুরে বেড়াচ্ছে আরশোলা। যা দেখেই আমি অবাক। বাধ্য হলাম রিল তৈরি করে পোস্ট করতে।” আর অভিনেত্রীর এই ভিডিও ভাইরাল হতেই নড়েচড়ে বসেন সেই পাঁচতারা হোটেলের কর্তৃপক্ষ। তাঁরা বারবার অভিনেত্রীকে ভিডিও মুছে নেওয়ার অনুরোধ জানান। কিন্তু অভিনেত্রী কোনও ভাবেই এই ভিডিও মুছতে নারাজ। কিছু শর্ত দিয়ে অভিনেত্রী বলেন, “প্রথমে আমি ভয়ই পেয়েছিলাম। ওঁরা যদি কিছু বলেন। তবে তাঁরা অনুরোধ করেন। ক্ষমাও চান। কিন্তু শুধু আমার কাছে ক্ষমা চাইলে তো হবে না। আমার মতো অনেকেই ওখানে খেতে যান। তাঁদের সব গ্রাহকের কাছে ক্ষমা চাওয়া উচিত। তবেই আমি সেই ভিডিও মুছে দেব।”

বিয়ের মাত্র কয়েক দিন বাকি, তার আগেই হবু বরের সঙ্গে পরিচয় করালেন মিষ্টি সিং

সুদীপ্তার পর বিয়ের পিঁড়িতে মিষ্টি, জমিয়ে আইবুড়োভাত খেলেন পর্দার ভাদু, কিন্তু পাত্র কে?

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00