Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

গুড ফ্রাই ডে’র দিন ক্রুশবিদ্ধ হয়েছিলেন যিশু, আর কী হয়েছিল…

রক্ত মেশানো আঙুরের রস খাওয়ানো হয়েছিল। করা হয় তিরস্কার।

Share:

নিজস্ব প্রতিনিধি: যিশু যে দিন ক্রুশবিদ্ধ হয়েছিল সেই দিনটি গুড ফ্রাই ডে (GOOD FRIDAY)। এই দিন ক্রুশবিদ্ধ হওয়া ছাড়া আর কি হয়েছিল জানেন?

বিশ্বাস, তিনি ঈশ্বরপুত্র। রাজদ্রোহের অভিযোগে রাজা পিলাতের নির্দেশে তাঁকে বন্দি করা হয়েছিল। তারপর শাস্তির দিনটিতে তাঁকে চাবুক মারার পরে ক্রুশ বহন করে নিয়ে যেতে হয়েছিল। ওই ভারী ক্রুশ তিনি পাহাড়ে একাই বহন করে নিয়ে গিয়েছিলেন।  ক্রুশবিদ্ধ করার আগে তাঁর শরীর থেকে বস্ত্র খুলে নেওয়া হয়েছিল। পিত্ত মেশানো আঙুরের রস খাওয়ানো হয়েছিল। করা হয় তিরস্কারও।

এরপরে তাঁকে আরও দু’জন আসামীর সঙ্গে ক্রুশবিদ্ধ করা হয়। হাতে পায়ে মারা হয় পেরেক। তিনি ছিলেন মাঝে। তাঁর ক্রুশের ওপরে লেখা ছিল ‘আইএনআরআই’। মানে ইহুদীদের রাজা। বাইবেল অনুযায়ী, তাঁর মৃত্যু নিশ্চিত করতে সৈন্যরা তাঁর দেহ বর্শা দিয়ে খোঁচাতে থাকে। দীর্ঘ ৬ ঘণ্টা অসহ্য যন্ত্রণা সহ্য করে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাইবেল অনুযায়ী, তাঁর প্রয়াণের আগে শেষ তিন ঘণ্টা সমগ্র এলাকা জুড়ে নেমে আসে অন্ধকার। সমাধি সৌধগুলি ভেঙে যায়। হয় ভূমিকম্প। ছিঁড়ে যায় প্রধান উপাসনাস্থলের পর্দা।

আরও পড়ুন: গুড ফ্রাই ডে’তে ক্রুশবিদ্ধ হয়েছিলেন যিশু, তবে দিনটি কেন ‘গুড’? 

যিনি যিশুকে ক্রুশবিদ্ধ করার দায়িত্বে ছিলেন তিনি না কি চিৎকার করে বলে উঠেছিলেন, ওঁ সত্যিই ঈশ্বরের পুত্র। এই চরম দুঃখের দিনটিই গুড ফ্রাই ডে।

গুড ফ্রাই ডে’র আগে জেনে নিন যিশুকে কী ভাবে ধরিয়ে দেওয়া হয়েছিল…

জানেন ক্রুশবিদ্ধ অবস্থায় যিশু কি বলেছিলেন? জেনে নিন…

গুড ফ্রাই ডে’র দিন খ্রিস্টানরা কী করে জানেন?

গুড ফ্রাই ডে’তে ক্রুশবিদ্ধ হয়েছিলেন যিশু, তবে দিনটি কেন ‘গুড’?

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00