Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বিজেপি সদস্যদের দলত্যাগের মাশুল,পঞ্চায়েত দখল তৃণমূলের

Share:

নিজস্ব প্রতিনিধি: আবারও পঞ্চায়েত হাতছাড়া হল পদ্ম শিবিরের। শুক্রবার মালদহের বামনগোলা ব্লকের গোবিন্দপুর মহেশপুর পঞ্চায়েত বিজেপির হাত থেকে তৃণমূলের দখলে এল। ওই পঞ্চায়েতের উপপ্রধান হিরামনি মার্ডির বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে অনাস্থা এনে এদিন তাঁকে আস্থা ভোটে অপসারণ করা হয়।

তবে স্থানীয় সূত্রে খবর, সম্প্রতি ওই পঞ্চায়েতের দুই সদস্য বিজেপি ছেড়ে তৃণমূল যোগ দিয়েছেন। এরপরেই পঞ্চায়েত উপপ্রধানের বিরুদ্ধে অনাস্থা ভোট এনে তাঁকে অপসারণ করা হয়েছে।

জানা যাচ্ছে, গোবিন্দপুর মহেশপুর পঞ্চায়েতের মোট সদস্যের আসন সংখ্যা ১৫। যার মধ্যে পঞ্চায়েত নির্বাচনে বিজেপির আসন সংখ্যা ছিল ৮ এবং তৃণমূলের আসন সংখ্যা ছিল ৭। ের মধ্যে তৃণমূলের এক জন সদস্য মারা যাওয়ায় সদস্য সংখ্যা কমে দাঁড়ায় ৬জনে। কিন্তুই এরপরেই খেলার মোড় ঘোরে যখন বিজেপির দুই সদস্য তৃণমূলে যোগ দেন। এর ফলে তৃণমূলের মোট সদস্য সংখ্যা বেড়ে দাঁড়ায় ৮ জনে এবং বিজেপির সদস্য সংখ্যা কমে হয় ৬ জন । তৃণমূলের ওই ৮ জন সদস্যই পঞ্চায়েত উপপ্রধান হিরামনী মার্ডির বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে আস্থা হারিয়ে অনস্থা নিয়ে আসে। শুক্রবারই ছিল এই আস্থা ভোট। পুলিশের কড়া নিরাপত্তার ঘেরাটোপে এই আস্থা ভোট সম্পন্ন হয় এবং ভোট শেষে ওই পঞ্চায়েতের উপপ্রধানকে অপসারণ করা হয়।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00