Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

নবান্নের কাছে সরকারি অফিসে আগুন

আগুন লাগার কারণ স্পষ্ট নয়

Share:

নিজস্ব প্রতিনিধি: দুপুরে আগুন লেগেছিল তপসিয়ার একটি বস্তিতে। বিকেলে আগুন লাগল নবান্নের কাছে দ্বিতীয় হুগলি সেতুর নীচে। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় একাধিক ইঞ্জিন। জানা গিয়েছে, সেতুর সঙ্গে সংযোগকারী রাস্তার তলায় একটি সরকারি কার্যালয় ও গুদামে রাখা দাহ্য পদার্থে আগুন লেগে যায়। কী ভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়।

দমকল সূত্রে খবর,  আগুন লাগে সেতুর নীচে থাকা পূর্ত দফতরের কার্যালয় ও গুদামে। ব্যাতাইতলার কাছে ওই সরকারি অফিসে বৈদ্যুতিন সরঞ্জাম রাখা ছিল। সেখানেই আগুন লাগে। আগুন নেভানোর চেষ্টা করছে দমকল। তবে কী ভাবে আগুন লাগল তা এখনও পরিষ্কার নয়।

একই দিনে শুক্রবার দুপুরে একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লাগে ২৪ নম্বর বাসস্ট্যান্ডের কাছে একটি বস্তিতে। স্থানীয়দের অনেকের ধারণা,  কারও ঘরে দুপুরে রান্না হচ্ছিল। কোনও কারণে বিপত্তি ঘটায় বস্তিতে আগুন ধরে যায় এবং মুহুর্তে তা বিরাট আকার ধারণ করে। দমকলের পাশাপাশি বিপর্যয় মোকাবিলা বাহিনীও আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। তবে দুটি দুর্ঘটনার একটিতে প্রাণহানির কোনও খবর নেই।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00