Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

শুরু হচ্ছে কলকাতা বইমেলা, জেনে নিন কোন কোন শর্ত মানতে হবে

বইমেলায় প্রবেশের আগে মানতে হবে কোভিড বিধি

Share:

নিজস্ব প্রতিনিধি: ৩১শে জানুয়ারি থেকে শুরু হচ্ছে কলকাতা বইমেলা। চলবে ১৩ই ফেব্রুয়ারি পর্যন্ত। এই মেলা অনুষ্ঠিত হবে সল্টলেক সেন্ট্রাল পার্ক মেলা প্রাঙ্গণে। তবে বইমেলায় প্রবেশের আগে মানতে হবে কোভিড বিধি। এমনটাই জানিয়ে দেওয়া হল পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের তরফে।

এদিন সাংবাদিক বৈঠক করে গিল্ডের তরফে জানানো হয়েছে, মেলায় প্রবেশের ক্ষেত্রে মাস্ক বাধ্যতামূলক। শারীরিক দূরত্ববিধি মেনে চলার জন্য মেলা প্রাঙ্গণ খোলামেলা রাখা ভাবনা নেওয়া হয়েছে। প্রবেশকারীদের জন্য কোভিড টিকার দু’টি ডোজ নেওয়া বাধ্যতামূলক। প্রয়োজনে প্রবেশের জন্য ই-পাসের ব্যবস্থা করা হবে। গিল্ডের সভাপতি ত্রিদিব চট্টোপাধ্যায় জানিয়েছেন, যাঁদের বয়স ১৮-র ঊর্ধ্বে, তাঁদের টিকাকরণের শংসাপত্র লাগবে।

পাশাপাশি জানানো হয়েছে জমায়েত এড়াতে ছোটো করা হতে পারে স্টলের আকার। রাখা হবে ফাঁকা জায়গা। তবে সেক্ষেত্রে স্টলের সংখ্যা কমানো হবে কিনা, সে বিষয়ে গিল্ডের তরফে কোনও মন্তব্য করা হয়নি। ভারচুয়ালিও ব্যবস্থা করা হবে বইমেলায়। গতবার বইমেলার থিম কান্ট্রি ছিল বাংলাদেশ। আগামী বছরও সেই থিম থাকছে। তার ফলে এই নিয়ে তৃতীয়বার কলকাতা বইমেলার থিম কান্ট্রি হচ্ছে বাংলাদেশ। ১৯৯৯ সালে এবং ২০১৩ সালে বাংলাদেশের থিম হয়েছিল। তবে এবার বাংলাদেশের তরফে কে আসবেন, তা স্পষ্ট নয়। গিল্ডের তরফে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানানো হবে। বাংলাদেশেও যাবেন গিল্ডের প্রতিনিধিরা। একনজরে দেখে নিন শর্তগুলি-

১. মাস্ক ছাড়া কেউ মেলা প্রাঙ্গণে প্রবেশ করতে পারবেন না।

২. প্রতিটি স্টল খোলা-মেলা থাকবে। বদ্ধ অবস্থায় স্টল দেওয়া যাবে না।

৩. মাঠের মধ্যে যতটা সম্ভব উন্মুক্ত এলাকা রাখতে হবে।

৪. মেলার মধ্যে অবশ্যই সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।

৫. প্রয়োজন পড়লে স্টলের মাপ কমাতে হবে।

৬. স্যানিটাইজার ও করোনা টিকার দুটি ডোজের উপর জোর দেওয়া হবে।

৭. ই-পাস নিয়েও চিন্তাভাবনা করা হচ্ছে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00