Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ ফের বাড়ল, কমল শনাক্তের হার

একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন ৮৬০ জন। আর নতুন করে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন ১৪ জন।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে করোনাভাইরাসের সংক্রমণ আগের দিনের তুলনায় গত ২৪ ঘন্টায় সামান্য বেড়েছে। দৈনিক সংক্রমণের পাশাপাশি দৈনিক মৃত্যুও ঊর্ধ্বমুখী। একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন ৮৬০ জন। আর নতুন করে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন ১৪ জন। তবে দৈনিক সংক্রমণ ও মৃত্যু সামান্য বাড়লেও শনাক্তের হার অর্থা‍ৎ পজিটিভিটি রেট সামান্য কমেছে। রাজ্যে দৈনিক সংক্রমণের ক্ষেত্রে যথারীতি শীর্ষে কলকাতা। আর দৈনিক মৃত্যুতে শীর্ষে উঠে এসেছে উত্তর ২৪ পরগনা।

উ‍ৎসবের মরসুমের শুরু থেকেই রাজ্যে নতুন করে চোখ রাঙিয়ে চলছে করোনাভাইরাসের সংক্রমণ। বিশেষ করে দুর্গাপুজোর সময়ে যেভাবে সাধারণ মানুষ কোভিড বিধির তোয়াক্কা না করে উ‍ৎসবে মেতে উঠেছিলেন, তাতে সিঁদূরে মেঘ দেখেছিলেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। যদিও তাঁরা যতটা আশঙ্কা করেছিলেন, পরিস্থিতি ততটা খারাপ হয়নি। কিন্তু দৈনিক সংক্রমণ ক্রমশই ঊর্ধ্বমুখী হয়ে উঠেছে।

শুক্রবার সন্ধ্যায় রাজ্যের স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে প্রকাশিত করোনা বুলেটিনে জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৪১ হাজার ১১৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নয়া নমুনা পরীক্ষায় শনাক্তের হার দাঁড়িয়েছে ২ দশমিক ১৯ শতাংশে। নতুন করে আরও ৮৬০ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। যার ফলে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ লক্ষ ২ হাজার ৪৪৬ জনে। মারণ ভাইরাসের ছোবলে নতুন করে প্রাণ হারিয়েছেন ১৪ জন। এ নিয়ে রাজ্যে প্রাণঘাতী ভাইরাসের ছোবলে প্রাণ হারালেন ১৯ হাজার ২৯৪ জন।’

রাজ্যে সক্রিয় করোনা রোগীর সংখ্যাও উদ্বেগ বাড়িয়ে চলেছে। স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৮১৯ জন। এ নিয়ে রাজ্যে করোনা জয়ীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫ লক্ষ ৭৫ হাজার ১৫২ জনে। একদিনে অ্যাকটিভ কেস বেড়েছে ২৭টি। যার ফলে সক্রিয় করোনা রোগীর সংখ্যা বেড়ে ফের আট হাজারের গণ্ডি ছুঁয়েছে।’

রাজ্যে দৈনিক সংক্রমণে শীর্ষে রয়েছে কলকাতা মহানগরী। কল্লোলিনী তিলোত্তমায় গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২৩৩ জন। আর প্রাণ হারিয়েছেন চার জন। কলকাতার পার্শ্ববর্তী উত্তর ২৪ পরগনা জেলায় নতুন করে সংক্রমিত হয়েছেন ১৪৮ জন। প্রাণ হারিয়েছেন পাঁচ জন।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00