Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বিএসএফের সীমানা বৃদ্ধির প্রতিবাদে বিধানসভায় প্রস্তাব আনছে তৃণমূল

রাজ্যে বিএসএফ-এর সীমানা বৃদ্ধি নিয়ে বিরোধের জন্য আগামী ১৬ তারিখ বিধানসভায় প্রস্তাব আসবে

Share:

নিজস্ব প্রতিনিধি: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে পশ্চিমবঙ্গ, অসম ও পঞ্জাবে বিএসএফের এলাকা ১৫ থেকে বাড়িয়ে ৫০ কিমি করার নির্দেশ দেওয়া হয়। মূলত এই তিন রাজ্যে আন্তর্জাতিক সীমান্ত থাকায় বিএসএফের কাজের এলাকা বাড়ানো নিয়ে তীব্র সংঘাত বেঁধেছে পশ্চিমবঙ্গ ও দিল্লির মধ্যে। যার জেরে পঞ্জাবের কংগ্রেস সরকারের দেখানো পথেই হাঁটছে পশ্চিমবঙ্গ সরকার। শুক্রবার পরিষদীয় মন্ত্রী পার্থ চট্ট্যোপাধ্যায় জানিয়েছেন, রাজ্যে বিএসএফ-এর সীমানা বৃদ্ধি নিয়ে বিরোধের জন্য আগামী ১৬ তারিখ বিধানসভায় প্রস্তাব আসবে। সেই বিষয়ে আলোচনা হবে। এই বিষয়ে পার্থ চট্ট্যোপাধ্যায় জানিয়েছেন, ‘আজ বিধানসভায় সমস্ত বিধায়কদের আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী ১৬ তারিখ বিএসএফ-এর সীমানা বৃদ্ধি নিয়ে বিরোধী প্রস্তাব আনবে রাজ্য। যার আলোচনার মাধ্যমে পাস করানো হবে। আমাদের ভয় হচ্ছে বিএসএফ সীমান্তে থাকে নিরাপত্তার জন্য, স্থলভাগে বেশি ঢুকে গেলে রাজ্য পুলিশের সঙ্গে আইন-প্রশাসনের মত বিরোধ হতে পারে।’

পঞ্জাবে ইতিমধ্যেই এই সংক্রান্ত প্রস্তাব পাস করেছে কংগ্রেস সরকার। সেখানকার মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চন্নি জানিয়েছেন, ‘পঞ্জাবের ঐতিহ্য রক্ষার জন্য জীবন দিয়ে লড়ব।’ তবে স্বরাষ্ট্রমন্ত্রকের সীমানা বৃদ্ধি নিয়ে শুধুই রাজ্য স্তরে নয়, দিল্লিতেই প্রতিবাদ জানাতে চলেছে তৃণমূল কংগ্রেস। এই বিষয়ে লোকসভার তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘রাজ্যে আন্দোলন চলছে। এই আঁচ দিল্লিতেও পৌঁছাব আমরা। লোকসভার শীতকালিন অধিবেশনে তৃণমূলের সাংসদদের তরফে এই বিষয়ে আন্দোলন দেখানো হবে। রাজ্যসভাতেও চলবে আন্দোলন। প্রয়োজনে তৃণমূল কংগ্রেসের সাংসদরা রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে স্মারকলিপি জমা দেবে।’

এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের পাশে এসে দাঁড়িয়েছে বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরী। তিনি চাইছেন সংসদেও এই বিক্ষোভের আঁচ ছড়িয়ে পড়ুক।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00