Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পুরভোট নিয়ে শনিবার মুখ্যসচিব-স্বরাষ্ট্রসচিবের সঙ্গে বৈঠকে রাজ্য নির্বাচন কমিশনার

সূত্রের খবর, প্রতিটি বুথে যাতে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়, রাজ্যের দুই শীর্ষ প্রশাসনিক আধিকারিকের কাছে সেই অনুরোধ জানানো হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতা ও হাওড়ার পুরভোটের প্রশাসনিক ও নিরাপত্তা নিয়ে আগামিকাল শনিবার রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী ও স্বরাষ্ট্রসচিব ভগবতীপ্রসাদ গোপালিকার সঙ্গে বৈঠকে বসছেন রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস। সূত্রের খবর, প্রতিটি বুথে যাতে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়, রাজ্যের দুই শীর্ষ প্রশাসনিক আধিকারিকের কাছে সেই অনুরোধ জানানো হবে। সেই সঙ্গে সব প্রার্থীরা যাতে নির্বিঘ্নে প্রচার চালাতে পারেন, তার জন্য পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করার কথাও বলা হবে। তবে কেন্দ্রীয় বাহিনী দিয়ে নয় রাজ্য পুলিশ দিয়ে্দই ভোট করানো হবে। 

রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতরের প্রস্তাব মেনে আগামী ১৯ ডিসেম্বর কলকাতা ও হাওড়া পুরসভার ভোট করানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। এবার কলকাতার ১৪৪টি ও হাওড়া পুরসভার ৫০টি ওয়ার্ডে ভোট হওয়ার কথা। হাওড়া থেকে বালি বাদ যাওয়ায় ১৬টি ওয়ার্ড কমে গিয়েছে। ইতিমধ্যেই ভোটের জন্য কোমর কষে ঝাঁপিয়েছেন নির্বাচন কমিশনের আধিকারিকরা। শুক্রবারই কলকাতা ও হাওড়া জেলার নির্বাচন আধিকারিকদের নিয়ে বৈঠকে বসেছিলেন রাজ্যের নির্বাচন কমিশনার। ওই বৈঠকে মনোনয়ন জমা দেওয়া থেকে শুরু করে নির্বিঘ্নে ভোটগ্রহণের বিষয়ে আলোচনা হয়। প্রসঙ্গত কলকাতার ১৪৪টি ওয়ার্ডে মোট বুথের সংখ্যা ৪ হাজার ৭০০টি আর হাওড়ার ৫০টি ওয়ার্ডে মোট বুথের সংখ্যা এক হাজার ২১৩টি। 

হাতে যেহেতু সময় কম, তাই এবারেও যমজ শহরের ভোট ইভিএমেই নেওয়া হবে। ইতিমধ্যেই ইভিএম পরীক্ষার কাজ শুরু হয়েছে। আগামী সপ্তাহে সব স্বীকৃত রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসার কথা নির্বাচন কমিশনের আধিকারিকদের। সূত্রের খবর, সর্বদলীয় বৈঠকের পরে ২০ নভেম্বর নির্বাচনের চূড়ান্ত নির্ঘন্ট ঘোষণা করা হবে। ২৫ নভেম্বর জারি হবে বিজ্ঞপ্তি। ওইদিন থেকে ২ ডিসেম্বর পর্যন্ত চলবে মনোনয়ন জমা নেওয়ার কাজ চলবে। ৩ ডিসেম্বর মনোনয়নপত্র পরীক্ষা করা হবে। পরের দিন অর্থা‍ৎ ৪ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন।  

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00