Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বিয়ে করতে চলেছেন জুলিয়ান অ্যাসেঞ্জ

বিয়ে করতে হবে জেলেই

Share:

আন্তর্জাতিক ডেস্ক :  সাতপাকে বাধা পড়তে চলেছেন উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসেঞ্জ। সরকার তাঁকে বিয়ে করার ছাড়পত্র দিয়েছে। পাত্রী তাঁর লিগ্যাল সেলের আইনজীবী স্টেলা মরিস। তবে বিয়ে করতে হবে জেলে বসেই।

একটি সর্বভারতীয় বৈদ্যুতিন চ্যানেলের খবর অনুযায়ী, স্টেলা মরিসের সঙ্গে অনেক আগেই বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার কথা ছিল জুলিয়ানের। বাধা হয়ে ওঠে জেল কর্তৃপক্ষ। জেল কর্তৃপক্ষের বিরুদ্ধে তারা আদালতের দ্বারস্থ হয়। মনে করা হচ্ছে, এক প্রকার চাপে পড়েই বরিশ জনসন সরকার ১৮০ ডিগ্রি ঘুরে যুগলকে বিয়ে করার ছাড়পত্র দিল।

স্টেলা মরিস নিজের টুইটার অ্যাকাউন্টে এই সুখবর দিতে গিয়ে জানান, ‘সুখবর।ব্রিটেন সরকার তাদের সিদ্ধান্ত থেকে সরে এসেছে। জুলিয়ানকে বিয়ে করতে চলেছি। বিয়ে হবে বেলমার্শ জেলে। এই খবর আমাকে স্বস্তি দিলেও রাগ কমেনি। কারণ, জেল কর্তৃপক্ষ ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করছে।’

বেলমার্শ জেল কর্তৃপক্ষ জানিয়েছে, অ্যাসেঞ্জের আবদেন গ্রহণ করা হয়েছিল। আবেদন খতিয়ে দেখা হয়। জেলে আটক অন্যান্য বন্দিদের ক্ষেত্রে যে নিয়ম অ্যাসেঞ্জের ক্ষেত্রেও তার অন্যথা হয়নি।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00