Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

অবিশ্বাস্য! ম্যানচেস্টার ইউনাইটেডকে ৭-০ গোলে হারাল লিভারপুল

ইলিংশ প্রিমিয়ার লিগে লিভারপুলের কাছে এত বড় ব্যবধানে ইদানিং হারেনি ম্যান ইউ।

Share:

নিজস্ব প্রতিনিধি, লন্ডন: ৫ মার্চ তারিখটা ম্যানচেস্টার ইউনাইটেডের লক্ষ-লক্ষ সমর্থককে বহু বছর পিছু তাড়া করে বেড়াবে। কেননা রবিবার ইংলিশ প্রিমিয়ার লিগে অপেক্ষাকৃত দুর্বল লিভারপুলের কাছে ৭-০ গোলে হারার দগদগে ক্ষত সহজে ভোলার নয়। অ্যানফিল্ঠ স্টেডিয়ামের ইলেকট্রনিক্স স্কোর বোর্ডে জ্বলজ্বল করা স্কোর দেখে নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলেন না বহু ম্যান ইউ সমর্থক।

শুরু থেকেই এরিক টেন হাগের ছেলেদের টেক্কা দিয়ে যাচ্ছিল ইয়ুর্গেন ক্লপের ছেলেরা। আক্রমণ-প্রতি আক্রমণে জমে উঠেছিল ম্যান ইউ-লিভারপুল ম্যাচ। ইউনাইটেডের ক্যাসিমেরো লিভারপুলের জালে বল ঢুকিয়েছিলেন। কিন্তু আফ সাইডের কারণে বাতিল হয়ে যায় সেই গোল। আর ওই গোল বাতিলের পরেই অন্য চেহারায় দেখা গেল গাকপো-নুনিয়েজদের। প্রথমার্ধের খেলা শেষের লগ্নে ৪৩ মিনিটে ম্যান ইউয়ের জাল কাঁপিয়ে লিভারপুলকে ১-০ গোলে এগিয়ে দেন গাকপো।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে খেই হারিয়ে ফেলেন ম্যান ইউয়ের ফুটবলাররা। দুই মিনিটের মাথায় ফের ম্যান ইউয়ের জালে বল গলান লিভারপুলের নুনিয়েজ। মিনিট তিনেক বাদে মহম্মদ সালাহের পাস থেকে ম্যান ইউয়ের রক্ষণকে বোকা বানিয়ে নিজের দ্বিতীয় গোল করেন গাকপো। ৬৬ মিনিটে গোল করে ব্যবধান ৪-০ করেন মহম্মদ সালাহ। ৭৫ মিনিটে ফের হেডে ম্যান ইউয়ের গোলের জাল ভেদ করেন নুনিয়েজ। আট মিনিট বাদে ৮৩ মিনিটের মাথায় ফের গোল করেন মহম্মদ সালাহ। একের পর এক গোল হজম করে মানসিকভাবে বিধ্বস্ত হন ম্যান ইউয়ের ফুটবলাররা। পাঁচ মিনিটে রবার্তো ফারমিনো ফের গোল করে ম্যান ইউয়ের কফিনে সেষ পেরেক পুঁতে দেন। শেষের দিকে ম্যান ইউয়ের এগারো জনকেই নিজেদের রক্ষণভাগ সামলাতে দেখা যায়। ম্যাচ শেষের পরে দীর্ঘক্ষণ মাঠে মাথানিচু করে বসে থাকতে যায় ক্যাসিমারোদের।

সব রেকর্ড ভেঙে চুরমার, ১,৩৫৫ কোটিতে লিভারপুলে নাম লেখাচ্ছেন জার্মান মিডফিল্ডার

কাটল ১৭ বছরের ট্রফি খরা, ম্যান ইউকে হারিয়ে ইউরোপা লিগ জয় টটেনহ্যামের

শনির দশা কিছুতেই কাটছে না ম্যান ইউ’র, ফের পয়েন্ট খুঁইয়ে মাঠ ছাড়ল

২ গোলে পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্প লিখল ম্যান ইউ

টটেনহ্যামকে উড়িয়ে লিগ কাপের ফাইনালে লিভারপুল,তবুও খুশি নন লিভারপুল অধিনায়ক

পেনাল্টি মিস হল্যান্ডের, এভারটনের কাছেও আটকে গেল ম্যান সিটি

ক্রিস্টাল প্যালেসকে ৫-১ গোলে উড়িয়ে ফের জয়ে ফিরল আর্সেনাল

প্রিমিয়ার লিগে হেরেই চলেছে ম্যান সিটি, হল্যান্ডরা এবার হারলেন অ্যাস্টন ভিলার কাছে

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00