Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সুবিধাবঞ্চিত শিক্ষা অভিযানে হিন্দি বলতে গিয়ে বেহাল দশা নাইসা দেবগনের

নাইসার সাম্প্রতিক ছবিগুলিতে প্রতিক্রিয়া জানিয়ে একজন টুইটার ব্যবহারকারী বলেন, "আমি মনে করি নাইসা একদিন অনেক বড় তারকা হয়ে উঠবে।"

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউড স্টারকিডদের মধ্যে বরাবরই চর্চিত সুপারস্টার অজয় দেবগন ও কাজলের একমাত্র কন্যা নাইসা দেবগন। আচমকাই তাঁর চেহারার আমূল পরিবর্তন, নজর এড়িয়ে যায়নি কারুরই। আজকাল নাইসা দেবগন পাপারাজ্জিদের ক্যামেরায় যেন একটু বেশিই ধরা পড়ছেন। দিন কয়েক আগেই নাইসাকে নিয়ে নেটপাড়ায় উঠেছিল সমালোচনার ধুম। কেননা মদ্যপ অবস্থায় ভীষণই নাইসাকে ভীষণই আপত্তিকর অবস্থায় দেখা গিয়েছিল। টলমল পা, ঠোঁটে লিপস্টিকের অংশ নেই, মেকআপ ঘেঁটে রয়েছে। এমন অবস্থায় নাইসাকে দেখে স্বাভাবিকভাবেই তাঁর বাবা-মায়ের শিক্ষার দিলেও আঙুল উঠেছিল। তবে সম্প্রতি নাইসার আকর্ষণীয় উদ্যোগে ঢাকা পড়ল তাঁর সব খারাপ দিক। সম্প্রতি নাইসা আহমেদনগরের একটি গ্রাম্য অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। আসলে নাইসার বাবা অর্থাৎ অজয় দেবগন এনওয়াই ফাউন্ডেশনের একটি অভিনব উদ্যোগে সামিল হয়েছিলেন নাইসা।

বীরগাঁওয়ের সুবিধাবঞ্চিত স্কুল শিক্ষার্থীদের জন্যে আয়োজন করা হয়েছিল এই ইভেন্টটি। যেখানে বিশেষ অতিথি হিসেবে একেবারে ট্রেডিশনাল বেশে ধরা দেন নাইসা। বর্তমানে ইভেন্ট থেকে নাইসার ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ভক্তরা নাইসার ঐতিহ্যবাহী পোশাক দেখে দারুণ খুশি। কারণ নাইসাকে সাধারণত দেখা যায় বন্ধুদের সঙ্গে পার্টি করতে, ছোট ছোট পোশাকে। এদিন নাইসা হলুদ সালোয়ার স্যুট বেছে নিয়েছিলেন, সঙ্গে ছিল তাঁর ট্রেডিশনাল সাজ। একটি ছবিতে, ইভেন্টে শিক্ষার্থীদের সঙ্গে জমিয়ে বাতালাপ সারতে দেখা যায় নাইসাকে। দারুণ উত্তেজিত এবং প্রফুল্ল দেখাচ্ছিল তাঁকে।

অন্য একটি ছবিতে, ঐতিহ্যবাহী মহারাষ্ট্রীয় পোশাক পরিহিত মহিলা এবং পুরুষদের সঙ্গে পোজ দিতে দেখা যায় নাইসাকে। ডিএনএ-র একটি প্রতিবেদন অনুসারে, ১৯ বছর বয়সী নাইসা এদিন ডিজিটাল লাইব্রেরি উদ্বোধন করতে এই ইভেন্টে যোগ দিয়েছিলেন, সঙ্গে বই ও স্পোর্টস কিট বিতরণ করেন তিনি। স্কুলে ২০০ টিরও বেশি শিক্ষার্থী পড়াশোনা করেন। এদিন পাঠ্যক্রম বহির্ভূত আগ্রহ এবং পড়াশোনা সম্পর্কে কথা বলেছেন নাইসা। নাইসার সাম্প্রতিক ছবিগুলিতে প্রতিক্রিয়া জানিয়ে একজন টুইটার ব্যবহারকারী বলেন, “আমি মনে করি নাইসা একদিন অনেক বড় তারকা হয়ে উঠবে।” অন্য একজন টুইট করেছেন, “অজয় স্যার আজ বহুত গর্বিত অনুভব করছি।”

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00