Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

APJ Abdul Kalam Mission 2023: মহাকাশে পাড়ি ছাত্রদের হাতে তৈরি স্য়াটেলাইট

তামিলনাড়ু চেঙ্গলপট্টি পাত্তিপোলাম থেকে

Share:

নিজস্ব প্রতিনিধি, চেন্নাই: মহাকাশে পাড়ি দিল ছাত্রদের তৈরি স্য়াটেলাইট। অভিযানের নাম রাখা হয়েছে ভারতের প্রয়াত রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের নামে। দুপুর সওয়া দুটো নাগাদ তামিলনাড়ু চেঙ্গলপট্টি পাত্তিপোলাম থেকে মহাকাশের উদ্দেশ্যে রওনা দেয় এই বোমযান। দেশের বিভিন্ন স্কুলের পাঁচ হাজারের বেশি পড়ুয়া তৈরি করে এই স্যাটেলাইট। আর  পরিকল্পনার সঙ্গে যুক্ত ছিল একশোর বেশি সরকারি স্কুলের দুই হাজারের বেশি পডু়য়া। ভারতে এই প্রথম একটি স্যাটেলাইট মহাকাশের উদ্দেশ্যে রওনা দিল যে স্যাটেলাইট তৈরি করা থেকে শুরু করে প্রকল্প- সবেতেই পড়ুয়ারা। উৎক্ষেপণ যৌথভাবে আয়োজন করে মার্টিন ফাউন্ডেশন এবং স্পেশ জোন।  এই বিরল স্য়াটেলাইট উৎক্ষেপণে ছিলেন তামিলনাড়ুর রাজ্যপাল তামিলসাই সুন্দররাজন। 

জানা গিয়েছে, স্য়াটেলাইট তৈরির জন্য পড়ুয়াদের বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। ক্লাস হয়েছিল ভার্চুয়াল। ক্লাস শেষে হাতে-কলমে প্র্যাক্টিক্যাল। রকেট তৈরির খরচের ৮০ শতাংশ দিয়েছে তামিলনাড়ুর বেসরকারি সংস্থা মার্টিন ফাউন্ডেশন। স্যাটেলাইটের নাম 150 PICO।

ইসরো জানিয়েছে, আগামীদিনে যারা মহাকাশ নিয়ে পড়াশোনা করতে চায়, তাদের ক্ষেত্রে এই প্রকল্প আরও বেশি করে উৎসাহ দেবে।  উৎসাহিত করবে ইঞ্জিনিয়ারিং, প্রযুক্তি এবং বিজ্ঞান গবেষণায়। নিজেদের হাতে তৈরি স্যাটেলাইট মহাকাশে সাফল্যের সঙ্গে উৎক্ষেপণ করার খবর পেয়ে খুশি পডু়য়ারা। খুশি তাদের পরিবারের সদস্যরাও। ইসরো জানিয়েছে, আগামীদিনেও স্য়াটেলাইট তৈরির জন্য এই পডু়য়াদের সাহায্য নেওয়া হবে। স্যাটেলাইটের দিকে নজর রাখতে ইসরো খুলেছে মনিটরিং সেন্টার। 

আরও পড়ুন রকেট গতিতে এগোচ্ছে ভারতের অর্থনীতি, বলছে রিপোর্ট

ব্ল্যাক হোল নিয়ে জানতে ইসরোর নয়া অভিযান

ইন্টারনেট প্রযুক্তির পরীক্ষামূলক স্যাটেলাইট  উৎক্ষেপণ করল চীন

উত্তর কোরিয়ার উৎক্ষেপিত স্যাটেলাইট গোপন তথ্য দেবে সেনাবাহিনীকে

মহাকাশে গুপ্তচর উপগ্রহ পাঠানোর দাবি উত্তর কোরিয়ার

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00