Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বাহাদুরি দেখাতে গিয়ে বিষধর সাপের ছোবল খেল যুবক

Share:

 

নিজস্ব প্রতিনিধি: প্রশিক্ষন ছাড়া সাপ ধরার বাহাদুরি দেখাতে গিয়ে আবারও রায়গঞ্জে বিষধর সাপের ছোবল খেল এক যুবক। একবার-দুবার নয়, তিন তিন বার একই সাপের ছোবল খেয়ে আশঙ্কাজনক অবস্থায় রায়গঞ্জ মেডিকেলে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ওই যুবক।

সাপ ধরার কোনও প্রশিক্ষন না থাকায় এই দুঃসাহস দেখাতে গিয়েই বিপত্তি বলে জানান স্থানীয়রা। জানা গিয়েছে, আহত ওই যুবকের নাম বিশ্বজিৎ ঘোষ, পেশায় টোটো চালক। বৃহস্পতিবার গভীর রাতে রায়গঞ্জের শিলিগুড়ি মোড় এলাকায় প্রায় ৪ ফুটের একটি বিষাক্ত গোখরো সাপ ধরতে যায় সে। সাপটির মাথা ধরে কৌটো বন্দী করতে গেলে সাপটি তার হাতে ছোবল বসায়। এমনটাই দৃশ্য কার্যত মোবাইল বন্দি করছিলেন সে সময়ে তার পাশে থাকা অন্যান্নরা। সাপের দংশনের দৃশ্যও রেকর্ড হয় সেই ভিডিওতে।

খবর পেয়েই রায়গঞ্জের একটি পশুপ্রেমী সংগঠনের কর্মীরা গিয়ে সাপটিকে উদ্ধার করার পাশাপাশি ওই যুবককে উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেলে ভর্তি করায়। বর্তমানে সে আশঙ্কাজনক থাকায় তাকে রাতেই সিসিইউতে চিকিৎসাধীন রাখা হয়েছে বলে মেডিকেল কলেজের তরফে জানানো হয়েছে। তার পাশাপাশি প্রশিক্ষন ছাড়া এভাবে সাপ না ধরার বার্তা দিয়েছেন চিকিৎসক ও পশুপ্রেমীরা।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00