Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ঠাকুর ঘরে হাজির গোখরো! চাঞ্চল্য জলপাইগুড়ির সরকার পাড়াতে

Share:

 

নিজস্ব প্রতিনিধি: সাত সকালেই ঘরের মধ্যে হাজির নাগরাজ। আর তার হুঙ্কারেই রীতিমত চমকে উঠল গোটা বাড়ির লোকজন। ঠাকুর ঘরে বাসী ফুল সরাতে গিয়ে ফোঁস করে উঠল গোখরো সাপ। দৃশ্য দেখে মেরুদণ্ড দিয়ে ঠান্ডা স্রোত বইতে লাগল গৃহকর্ত্রীর।

জলপাইগুড়ি সরকার পাড়া এলাকার বাসিন্দা অভিজিৎ ভৌমিকের স্ত্রী শুক্রবার সকালে তার বাড়ির ঠাকুর ঘর সাফ করতে যান। ঠাকুরের আসনে থাকা বাসী ফুল ভালো ভাবে সাফ করতে গিয়ে তিনি ঠাকুরের ফটো সরাতে গেলে আচমকাই ফোঁস করে শব্দ করে অভিজিৎ বাবুর স্ত্রীর দিকে ফনা উচিয়ে তেড়ে আসছে একটি গোখরো সাপ।

সঙ্গে সঙ্গে চিৎকার করে ওঠেন তিনি। এরপর ঠাকুর ঘর ফেলে ছুঁটে পালিয়ে যান সেখান থেকে।এরপর পরিবারের পক্ষ থেকে যোগাযোগ করা হয় জলপাইগুড়ির পরিবেশ কর্মী বিশ্বজিৎ দত্ত চৌধুরীর সঙ্গে। তিনি এসে সাপটিকে উদ্ধার করে নিয়ে যান। ঘটনায় বিশ্বজিৎ দত্ত চৌধুরী জানিয়েছেন, ‘এটি একটি স্পেকটিক্যাল কোবরা। গত কয়েকদিন ধরে প্রচন্ড গরম পড়েছে। ঠাকুর ঘর ঠান্ডা তাই এই সাপটি ঠাকুর ঘরে আশ্রয় নিয়েছিল। সাপটিকে উদ্ধার করার পর ওই বাড়িতে সচেতনতা প্রচার চালাই। এরপর সাপটিকে নিরাপদ স্থানে ছেড়ে দিয়েছি।’ বিশেষজ্ঞদের মতে মূলত অতিরিক্ত গরম পড়লেই ঠাণ্ডা এলাকা খোঁজে গোখরো সাপ। এই ক্ষেত্রে তাই হয়েছে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00