Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মান রাখতে লখিমপুরের ঘটনায় অভিযুক্তের জামিনে আপত্তি যোগী সরকারের

শুনানি বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি মহেশ্বরীর ডিভিশন বেঞ্চে

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: লখিমপুর খেরির ঘটনায় সুপ্রিম কোর্টে পাল্টি খেল যোগী সরকার।

রাজ্য সরকার অভিযুক্ত মন্ত্রী-পুত্র  আশিস মিশ্রের জামিনে আপত্তি জানিয়েছে। রাজ্যের তরফ থেকে বলা হয়েছে, ঘটনার ভয়াবহতা অত্যন্ত গভীর। অভিযুক্তের জামিন মঞ্জুর না হওয়াই বাঞ্ছনীয়। রাজ্য সরকারের এই অবস্থান রীতিমতো বিস্ময়ের। 

জামিনের জন্য মন্ত্রী-পুত্র আবেদন করেছিলেন বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জেকে মহেশ্বরীর ডিভিশন বেঞ্চে। রাজ্য সরকারের হয়ে এই মামলায় প্রতিনিধিত্ব করছেন অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল গরিমা প্রসাদ। বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি মহেশ্বরীর ডিভিশন বেঞ্চে। বেঞ্চকে অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল বলেন, ঘটনাটি একেবারেই ছোটখাটো নয়। এই ঘটনায় অভিযুক্ত জামিন পেলে সমাজে ভূল বার্তা যাবে। তাই, জামিন মঞ্জুর না হওয়াই বাঞ্চনীয়। রাজ্য সরকার বেঞ্চের কাছে আর্জি জানাচ্ছে জামিনের আর্জি খারিজ করে দেওয়ার। 

জামিনের বিরোধিতার মূল কারণ, রাজ্য সরকারের ভাবমূর্তি উদ্ধার করা।ঘটনাক্রম সে কথাই বলছে। লখিমপুরের ঘটনায় যে মন্ত্রী-পুত্র আশিসের হাত ছিল, তা অনেক আগেই জানা হয়ে গিয়েছে। রাজ্য সরকার তাঁকে বাঁচাতে কম চেষ্টা করেনি। আর এই নিয়ে রাজ্য সরকারকে চেপে ধরে অ-বিজেপি সব দল। মামলা গড়ায়  আদালত। আদালত গলা ধাক্কা দেওয়ায় নড়ে-চড়ে বসে যোগী সরকার। মন্ত্রী-পুত্রকে বাধ্য হয়ে তারা গ্রেফতার করে। চেষ্টা করেছিল মামলাকে লঘু করে দেখানোর। দায়সাড়া গোছের চার্জশিট দেখে ধৈর্য্য হারিয়ে ফেলে সুপ্রিম কোর্ট। তবে সেই সব ঘটনা অতীত। নতুন হল, জামিনে আপত্তি। 

আরও পড়ুন লখিমপুর-কাণ্ড: বিস্ফোরক বয়ান সিটের

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00