Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রাতের আঁধারে চোরে এসে কেটে নিয়ে গেল স্কুলপড়ুয়ার গোপনাঙ্গ

রাতের আঁধারে নবম শ্রেনীর এক ছাত্রের যৌনাঙ্গ কেটে নিয়ে পালালো চোরের দল। নষ্ট হয়ে গেল ওই ছাত্রের জীবনযৌবন। জীবনে বড়সড় ধাক্কা।

Share:

নিজস্ব প্রতিনিধি: মাত্র ১৫ বছর বয়সেই নিজের যৌনাঙ্গ(Private Organ) খুইয়ে বসল নবম শ্রেনীর এক ছাত্র(Class Nine Student)। রাতের অন্ধকারে তার গোপনাঙ্গ কেটে পালালো এলাকারই দুষ্কৃতীরা! চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মালদা(Malda) জেলার চাঁচল(Chnachal) মহকুমার রতুয়ায়(Ratua)। গুরুতর আহত ওই ছাত্র এখন ইংরেজবাজার শহরের মালসা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। কিন্তু ঠিক কী কারণে এই কাণ্ড ঘটালো দুষ্কৃতীরা সেটাই এখনও ভেবে পাচ্ছেন না ঘটনার তদন্তে নামা পুলিশের আধিকারিকেরা। তবে এই ঘটনার পিছনে কোনও যৌন হেনস্থা বা ত্রিকোণ প্রেমের সম্পর্কে আছে কিনা তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

আরও পড়ুন ক্যান্সারের চিকিৎসায় মমতার সরকারের বড় পদক্ষেপ

জানা গিয়েছে, রতুয়ার বৈদ্যনাথ হাই স্কুলের নবম শ্রেণির ওই ছাত্র অন্যান্য দিনের মতো সোমবার রাতেও খাওয়াদাওয়া করে নিজের ঘরে ঘুমাচ্ছিল। মাঝ রাতে হঠাৎই তার চিৎকার শুনতে পায় তার বাবা। তড়িঘড়ি ছুটে গিয়ে তিনি দেখেন ছেলে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে বাড়ির উঠোনে। এরপর দেখতে পান তার গোপনাঙ্গের ক্ষত। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় রতুয়া থানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই স্কুল ছাত্রকে উদ্ধার করে প্রথমে স্থানীয় সামসি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য। পরে তার অবস্থার অবনতি হলে রাতেই তাকে ইংরেজবাজার শহরের মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করে। আক্রান্ত ওই ছাত্রের বাবা রফিক আলি জানিয়েছেন, ‘আমার ছেলে খাওয়াদাওয়া করে ঘুমিয়ে পড়েছিল। মাঝরাতে চিৎকার শুনতে পাই। গিয়ে দেখি ছেলের যৌনাঙ্গ কাটা ও রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। দুই দুষ্কৃতী মুখ ঢাকা অবস্থায় হামলা চালিয়েছে আমার ছেলের ওপরে। ছেলে কাউকেই চিনতে পারেনি।’

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00