Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কংগ্রেসের সৌজন্যে চণ্ডীগড়ের মেয়র নির্বাচনে জয়ী বিজেপি প্রার্থী

কেন কংগ্রেস কাউন্সিলররা বিজেপিকে হারাতে আপকে সমর্থন জানালেন না তা নিয়ে প্রশ্ন উঠেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, চণ্ডীগড়: রাহুল গান্ধি যখন বিজেপির বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর অভিযোগ তুলে ‘ভারত জোড়ো যাত্রা’ করছেন ঠিক তখনই তাঁর দলের বদান্যতায় ফের চণ্ডীগড়ের মেয়র পদে জয়ী হলেন বিজেপি প্রার্থী অনুপ গুপ্ত। অথচ মঙ্গলবার কংগ্রেসের ছয় কাউন্সিলর আম আদমি পার্টির প্রার্থীকে ভোট দিলে চণ্ডীগড়ের মেয়র পদ হাতছাড়া হত পদ্ম শিবিরের। কেন কংগ্রেস কাউন্সিলররা বিজেপিকে হারাতে আপকে সমর্থন জানালেন না তা নিয়ে প্রশ্ন উঠেছে।

এদিন চণ্ডীগড় পুর নিগমের মেয়র নির্বাচন ছিল। ৩৫ আসন বিশিষ্ট চণ্ডীগড়ে বিজেপি ও আম আদমি পার্টির ১৪ জন করে কাউন্সিলর। ছয় জন কংগ্রেসের ও একজন শিরোমণি অকালি দলের। অর্থা‍ৎ সংখ্যার নিরিখে চণ্ডীগড় পুরনিগমে সংখ্যালঘু বিজেপি। কিন্তু রাজনীতির অসম্ভব খেলায় সব কিছুই যে সম্ভব এদিন ফের তা প্রমাণ হল। মেয়র নির্বাচনের কয়েক ঘন্টা আগে কংগ্রেস ও শিরোমণি অকালি দলের পক্ষ থেকে জানিয়ে দেওয়া ভোটাভুটিতে অংশ নেবেন দলীয় কাউন্সিলর। আর ওই সিদ্ধান্তে পরোক্ষে সুবিধা হয়ে যায় বিজেপির।

এদিন মেয়র নির্বাচনে অংশ নিতে হাজির ছিলেন বিজেপি ও আপের ১৮ জন কাউন্সিলর। তাছাড়া পদাধিকার বলে ভোট দেওয়ার অধিকারী ছিলেন চণ্ডীগড়ের বিজেপি সাংসদ তথা অভিনেত্রী কিরণ খেরও। ভোটাভুটিতে দেখা যায় পদ্ম শিবিরের মেয়র পদপ্রার্থী অনুপ গুপ্ত ১৫টি ভোট পেয়েছেন। অন্যদিকে আপের প্রার্থী জসবির সিং পেয়েছেন ১৪টি ভোট। অর্থা‍ৎ মাত্র এক ভোটে জিতে চণ্ডীগড়ের মহানাগরিক পদে আসীন হলেন বিজেপি প্রার্থী।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00