Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

জাতিসঙ্ঘে ভারতের জয়, হাফিজের ভাইকে বিশ্ব সন্ত্রাসী ঘোষণা নিরাপত্তা পরিষদের

বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা, সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ

Share:

আন্তর্জাতিক ডেস্ক: নিরাপত্তা পরিষদের পাল্টি  চিনের। 

 রেহমান মাক্কিকে বিশ্ব সন্ত্রাসী হিসেবে ঘোষণা করল জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদ। তার স্থাবর-অস্থাবর সম্পত্তি অবিলম্বে বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। নিরাপত্তা পরিষদ তার বিদেশ ভ্রমণের ওপর জারি করেছে নিষেধাজ্ঞা। 

নিরাপত্তা পরিষদ বিবৃতি জারি করে বলেছে, ১৬.০১.২৩-য়ে হাফিজের ভাইকে রেহমান মাক্কিকে বিশ্ব সন্ত্রাসী হিসেবে ঘোষণা করার জন্য একটি প্রস্তাব পেশ  করে নিরাপত্তা পরিষদের আলকায়দা নিষেধাজ্ঞা কমিটি ১২৬৭ কমিটি। কমিটির সংখ্যাগরিষ্ঠ সদস্য প্রস্তাবের পক্ষে ভোট দেওয়ায় প্রস্তাব পাশ হয়। আজ ১৬.০১.২৩ থেকে হাফিজ সইদের ভাই রেহমান মাক্কির পরিচয় সে বিশ্ব সন্ত্রাসী। এই নিষেধের ফলে রেহমান মাক্কির যেখানে যত স্থাবর-অস্থাবর সম্পত্তি রয়েছে, তা বাজেয়াপ্ত করতে হবে। যে দেশে সে রয়েছে, সেই দেশের দায়িত্ব হবে তার কাছে থাকা অস্ত্র বাজেয়াপ্ত করার। মাক্কি যাতে বিদেশ ভ্রমণে যেতে না পারে তার জন্য চলবে কড়া নজরদারি।  

জানা গিয়েছে, হাফিজের ভাই রেহমান মাক্কিকে বিশ্ব সন্ত্রাসী ঘোষণার জন্য আমেরিকা ও ভারত যৌথভাবে প্রস্তাব পেশ করে। চিন প্রথমে প্রস্তাবে আপত্তি জানিয়েছিল। পরে সে দেশ সরে আসায় নিরাপত্তা পরিষদের রাস্তা প্রশস্ত হয়। 

নিরাপত্তা পরিষদের তরফ থেকে বলা হয়েছে, হাফিজের ভাই রেহমান মাক্কি জম্মু-কাশ্মীর-সহ ভারতের বিভিন্ন অঞ্চেল সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে জড়িত। সেই সঙ্গে সন্ত্রাসে মদত দিতে সে অর্থ জোগাড় করত। উপত্যকার যুবকদের করত মগজ ধোলাই। 

আরও পড়ুন হাফিজের ছেলে সন্ত্রাসবাদী, ঘোষণা ভারতের

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00