Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বালুরঘাটে পিকনিকে মদ খাওয়ার প্রতিবাদ করায় কাউন্সিলর আক্রান্ত

Share:

নিজস্ব প্রতিনিধি,বালুরঘাট: এলাকার ক্লাবে মদ ও পিকনিকের প্রতিবাদ করায় খোদ তৃণমূল কাউন্সিলর এর বাড়িতে হামলার অভিযোগ। বালুরঘাটে চকভৃগু এলাকার ১৩ নম্বর ওয়ার্ডের ঘটনা। বিজেপির(BJP) অভিযোগ, ঘটনাটি তৃনমূলের গোষ্ঠীদ্বন্দের ফল। গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ অস্বীকার তৃনমূলের। অভিযোগ গত রাতে এলাকার ক্লাবে স্থানীয় ও বহিরাগত একদল মানুষ মাইক বাজিয়ে পিকনিক(Picnic) করছিলেন ও মদ খাচ্ছিলেন বলে অভিযোগ। খবর পেয়ে বালুরঘাট থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তা বন্ধ করে দেয়। এরই জেরে স্থানীয় তৃণমূল (TMC)কাউন্সিলর অনুশ্রী মোহান্তর বাড়িতে নাকি ওই ক্লাবের লোকজন হামলা ও ভাঙচুর চালায় বলে অভিযোগ। ঘটনায় বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন কাউন্সিলর অনুশ্রী মহন্ত। যদিও অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন ক্লাব কর্তৃপক্ষ।

জানা গিয়েছে, অভিযুক্ত ক্লাব সদস্যরাও এলাকায় শাসক দলের কর্মী হিসেবে পরিচিত। গতকাল রাতে বালুরঘাট শহরের ১৩ নম্বর ওয়ার্ডের মহিলা তৃণমূলের কাউন্সিলর অনুশ্রী মহন্তের বাড়িতে হামলার অভিযোগ ওঠে এলাকার তৃনমূল কর্মী ক্লাব সদস্যদের বিরুদ্ধে। বাড়ি ভাঙচুর করার চেষ্টা চলে। জানা গিয়েছে, স্থানীয় এলাকায় পিকনিককে ঘিরেই ঝামেলা বাঁধে। দুই গোষ্ঠীর মধ্যেই বিবাদ চরম আকার নেয়। শনিবার সকালেও ঘটনাস্থলে উত্তেজনা ছিল যথেষ্ট। এই ঘটনায় এদিন বালুরঘাট থানায়(Balurghat P.S.) ঐ তৃনমূল কাউন্সিলর কে নিয়ে যান তৃনমূল জেলা সভাপতি মৃণাল সরকার ও বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র।

যদিও তৃনমূল জেলা সভাপতি মৃণাল সরকার তৃনমূলের গোষ্ঠীদ্বন্দের বিষয়টি অস্বীকার করেছেন। তিনি বলেন, অভিযোগের ভিত্তিতে পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে অভিযুক্তদের বিরুদ্ধে। তবে তারা কেউ তাদের দলের সাথে যুক্ত নয় বলে জানান তিনি।ওই এলাকাতে দুষ্কৃতীদের তাণ্ডব এমন জায়গায় পৌঁছেছে, তাতে, কাউন্সিলর কেও হামলার শিকার হতে হচ্ছে। পুলিশ অবশ্য আশ্বাস দিয়েছে এই হামলার ঘটনায় যারা যুক্ত তাদের গ্রেফতার করা হবে।

বালুরঘাটে বিডিওর ওপর চেয়ার নিয়ে চড়াও বিজেপি নেতা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00