Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কে মা কে মেয়ে চেনা দায়! চায়ের দোকানে মায়ের সঙ্গে বসে জমিয়ে আড্ডা জয়া আহসানের

এমন কিছু তাঁদের মধ্যে আলোচনা হচ্ছে যে, তাঁরা হেসে লুটোপুটি খাচ্ছেন। আর বহুদিন পরে মেয়েকে সঙ্গে পেয়ে মা-ও দারুণ খোশমেজাজে রয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: মায়ের সঙ্গে খোশমেজাজে বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। একেবারেই তারকা তকমা মুছে ফেলে রাস্তায় চায়ের দোকানে বসে চা খাচ্ছেন অভিনেত্রী। আবার কখনও মায়ের সঙ্গে বাতালাপের ছবিও ভেসে উঠেছে, আবার কখনও মাটির ভাঁড়ে চা খেতে খেতে মায়ের সঙ্গে হাসিখুশিতে মেতে উঠেছেন অভিনেত্রী। আর মেয়ের সঙ্গে দিব্য তাল মেলাচ্ছেন অভিনেত্রীর মামণিও। আসলে মায়ের কাছে থাকলে সে নায়িকা হোক বা আমজনতা সবার মনই খুশি হয়ে যায়, তখন মা-ই যেন গোটা পৃথিবী হয়ে যান। ঠিক যেমনটা হয়েছে অভিনেত্রী জয়ার ক্ষেত্রেও, কে বলবে মা-মেয়ে জুটি, দেখে মনে হচ্ছে দুই বোন। মায়ের সঙ্গে মেয়ের অবিকল মিল। এখন বাংলাদেশের অন্যতম ব্যস্ততম নায়িকা জয়া।

পাশাপাশি টলিপাড়াতেও বেশ নাম-ডাক তাঁর। বাংলার মানুষরাও অভিনেত্রী অভিনয়ে মুগ্ধ। মাঝে মধ্যেই সোশ্যালে হানা দেন নায়িকা, ভিন্ন লুক নিয়ে। প্রায় ৪৫ ছুঁই ছুঁই নায়িকার বয়স।কিন্তু কে বলবে, শরীরে নেই এক টুকরো বাড়তি মেদ, টানটান ফিগারে অভিনেত্রীর গ্ল্যামার যেন ফেটে পড়ছে। রূপে তো তিনি মোহময়ী, এবং ফিগারেও লাস্যময়ী। সম্প্রতি তো তাঁর শ্রীবৃদ্ধি ঘটেছে। বলিউডেও সুযোগ পেয়েছেন অভিনেত্রী, তাও আবার পঙ্কজ ত্রিপাঠীর সঙ্গে। একেবারে আনন্দের শেষ নেই যাকে বলে। ইতিমধ্যেই শ্যুটিং শুরু করেছেন অভিনেত্রী। বাঙালি পরিচালকের হাত ধরেই মুম্বইতে ডেবিউ করছেন তিনি। তবে আজকে একেবারেই নায়িকাকে ভিন্ন মুডে পাওয়া গেল।

সদ্য প্রকাশিত অভিনেত্রীর ফেসবুকে ছবিতে দেখা যাচ্ছে, কোনও একটি জনসমক্ষে রাস্তার চায়ের দোকানে বসে মায়ের সঙ্গে আড্ডা দিচ্ছেন তিনি। সঙ্গে দুটি চায়ের কাপ। ছবি দেখে বেশ ভালই বোঝা যাচ্ছে, এমন কিছু তাঁদের মধ্যে আলোচনা হচ্ছে যে, তাঁরা হেসে লুটোপুটি খাচ্ছেন। আর বহুদিন পরে মেয়েকে সঙ্গে পেয়ে মা-ও দারুণ খোশমেজাজে রয়েছেন। অভিনেত্রীর হাতে দুটি চায়ের কাপও দেখা গিয়েছে। এদিন জয়ার পরনে ছিল সাধারণ জিন্স-টপ এবং মায়ের পরনে ছিল সালোয়ার-কামিজ। তবে দৃশ্যগুলি বাংলাদেশেরই মনে হচ্ছে। মন্তব্য বক্সে ভক্তরা উজার করে ভালোবাসা জানিয়েছেন, কেউ বলেছেন কে মা কে মেয়ে বোঝা দায়! আবার কেউ বলেছেন, জয়ার সঙ্গে সঙ্গে তাঁর মায়েরও বয়স কমছে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00