Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘সারা বাড়ি গুটি গুটি পায়ে হেঁটে বেড়াচ্ছে বাবা, এই বুঝি ডাক দিয়ে বলবে ‘চঞ্চল, বাবা ঘুমাইছো??’

বাবার প্রয়াণে যে সকল সুহৃদ আমাদেরকে নানান ভাবে সমবেদনা জানিয়েছেন, শেষকৃত্য অনুষ্ঠান পর্যন্ত আমাদের পাশে ছিলেন, তাঁদের প্রতি অসীম কৃতজ্ঞতা

Share:

নিজস্ব প্রতিনিধি: দিন দুয়েক আগেই পিতৃবিয়োগ হয়েছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। কয়েক সপ্তাহ ধরেই অসুস্থ ছিলেন অভিনেতার বাবা রাধাগোবিন্দ চৌধুরী। যে কারণে মন মেজাজ খুবই খারাপ ছিল অভিনেতার, কলকাতায় চলচ্চিত্র উৎসবে তাঁর অভিনীত ‘হাওয়া’ রিলিজ হওয়ার আগেও সাংবাদিক সম্মেলনে দেখা মেলেনি অভিনেতার। যদিও কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনীতে উপস্থিত ছিলেন অভিনেতা। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে তাঁর অভিনীত ‘হাওয়া’ (Hawa)।

ছবির সাফল্যের কারণে এই মুহূর্তে আকাশছোঁয়া জনপ্রিয়তা অভিনেতা চঞ্চল চৌধুরীর (Chanchal Chowdhury)। কিন্তু বাবাকে হারিয়ে মোটেও ভালো নেই চঞ্চল চৌধুরী। গত ২৭ ডিসেম্বর প্রয়াত হয়েছেন অভিনেতা চঞ্চল চৌধুরীর বাবা। বেশ কয়েকদিন ধরে বয়সজনিত কারণে ভুগছিলেন অভিনেতার বাবা। জানানো হয়েছিল, অভিনেতার গ্রামের বাড়ি পাবনাতে শেষকৃত্য সম্পন্ন হয়েছে রাধাগোবিন্দর। সমস্ত কাজ মেটানোর পর ২৯ ডিসেম্বর নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে আবেগঘন বার্তা শেয়ার করলেন চঞ্চল চৌধুরী। তাঁর পোস্ট দেখে রীতিমতো চোখে জল নেটিজেনদের।

এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বাবার সঙ্গে একটি ছবি পোস্ট করে অভিনেতা লিখলেন অনেক কথা। ‘২৭ ডিসেম্বর রাতে বাবা আমাদের সকলের মায়া মমতা ত্যাগ করে, ইহলোক ত্যাগ করে চলে গেল পরলোকে। গতকাল নিজগ্রাম কামারহাটের পদ্মাপাড়েই তাঁর শেষকৃত্য অনুষ্ঠানের মাধ্যমে বাবা মিশে গেলো এই গ্রামেরই আলো বাতাসে, পদ্মার জলে। সন্ধ্যায় ধর্মীয় আচার শেষে যখন নদীর পাড় থেকে বাড়ি ফিরলাম, তখন ভুলেই গিয়েছিলাম যে, বাবাকে তো নদীর পাড়েই রেখে এসেছি। সারা রাত দুই চোখের পাতা এক করতে পারিনি। সারা বাড়ি ময়, ঘর ময় যেন বাবা গুটি গুটি পায়ে হেঁটে বেড়াচ্ছে। এই বুঝি কখন আমায় ডাক দিয়ে বলবেস ‘চঞ্চল… বাবা ঘুমাইছো??’ বাবার কোন কথা আর কোন দিন কানে বাজবে না। বাবাকে দেখতে পাবো না। এগুলো কোন ভাবেই মেনে নিতে পারছি না। যখন এই কথাগুলো লিখছি, শীতের এই সকালে বাবার শালটাই আমার শরীরে জড়ানো। যে জায়গায় রোদে বসে আছি, এ জায়গায় বসেই বাবা রোদ পোহাতো। রোদের উষ্ণতা নয়… বাবার শরীরের কোমল উঞ্ছতা খুঁজে ফিরছি এখন। বাকী জীবনটা হয়তো এভাবেই খুঁজতে হবে। (বাবার প্রয়াণে যে সকল সুহৃদ আমাদেরকে নানান ভাবে সমবেদনা জানিয়েছেন, শেষকৃত্য অনুষ্ঠান পর্যন্ত আমাদের পাশে ছিলেন, তাঁদের প্রতি অসীম কৃতজ্ঞতা)’ (অপরিবর্তিত)। অভিনেতার এহেন পোস্ট দেখে আবেগঘন হয়ে পড়েছেন অনুরাগীরাও। অভিনেতার বাবার আত্মার শান্তি কামনা করেছেন সকলে।

অগ্নিগর্ভ বাংলাদেশে কেমন আছেন চঞ্চল চৌধুরী, ক্ষোভ উগড়ে দিলেন পরীমণি

বাবার সঙ্গে কাজ করতে নার্ভাস লাগছিল, জানালেন চঞ্চল পুত্র

চঞ্চল চৌধুরীর পিতৃবিয়োগ, শেষকৃত্য অভিনেতার গ্রামের ভিটেতে

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00