Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বাবার সঙ্গে কাজ করতে নার্ভাস লাগছিল, জানালেন চঞ্চল পুত্র

Share:

নিজস্ব প্রতিনিধি : বাবার দেখানো পথেই হাঁটল ছেলে। ঈদের মরশুমে বাংলাদেশি পরিচালক মোস্তফা সারোয়ার ফারুকির পরিচালিত সিনেমা ‘মনোগামী’তে দেখা যাবে পিতা-পুত্রকে। এই সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। আর এই সিনেমাতেই অভিষেক হতে চলেছে চঞ্চল পুত্র শুদ্ধের।

বাবার সঙ্গে সেলুলয়েডের পর্দায় প্রথমবার কাজ করে শুদ্ধ জানান, ‘বাবার সঙ্গে অনেকবার শুটিংয়ে গেলেও এই অনুভূতি অন্যরকম। বাবার সঙ্গে অভিনয় করতে গিয়ে খুব চাপে ছিলাম। সবাই বাবাকে দিয়েই আমাকে চেনে। তাই বাবার সঙ্গে যদি ঠিকভাবে কাজ করতে না পারি, সেই একটা চাপ ছিলই। তবে মনোগামী আমার জন্য স্পেশাল। এটা আমার সারাজীবন স্মরণীয় হয়ে থাকবে। যেহেতু অভিনয়ের প্রতি আমার ঝোঁক আছে, ইচ্ছে আছে, তাই এটা আমার কাছে একটা বিশেষ পাওনা।‘

অন্যদিকে ছেলের সঙ্গে কাজ করে স্বভাবতই উচ্ছসিত অভিনেতা চঞ্চল চৌধুরীও। সোশ্যাল মিডিয়ায় অভিনেতা এই প্রসঙ্গে লিখেছেন, ‘শুদ্ধ শুধু আমার সন্তান নয়, আমার অন্যরকম একটা অনুভূতির নাম। ছোটবেলা থেকেই ওর সঙ্গে অনেক গান গাইতাম। বড় সঙ্গীতশিল্পী হবে এই আশায় নয়, গান ভালবাসুক এই আশায়।‘ শুধু সেলুলয়েডের পর্দাতেই নয়, নাটকের আঙিনাতেও যে তাঁর ছেলে ইতিমধ্যে হাত পাকিয়েছে, সেই কথা জানাতেও ভোলেন এই অভিনেতা।

উল্লেখ্য, মোস্তাফা ফারুকির পরিচালিত এই মনোগামী সিনেমাতে চঞ্চলের ছেলের চরিত্রেই অভিনয় করতে দেখা গিয়েছে শুদ্ধ। এই সিনে্মায় অন্যান্য চরিত্রে রয়েছেন সঙ্গীতশিল্পী জেফার রহমান সহ আরও অনেক শিল্পী।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00