Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বোনের বিয়ের অনুষ্ঠানে হাজির থাকতে উমর খালিদকে সাতদিনের জামিন

দিল্লি দাঙ্গা মামলায় গত ২০২০ সালের সেপ্টেম্বর মাসে উমর খালিদকে গ্রেফতার করে দিল্লি পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দিল্লি দাঙ্গা মামলায় জড়িত  থাকার অপরাধে গ্রেফতার হয়ে ২৬ মাসের বেশি জেল খাটছেন জহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র নেতা উমর খালিদ। বোনের বিয়ের জন্য জামিনের আর্জি জানিয়েছিলেন তিনি। সেই আর্জিতে সাড়া দিল দিল্লি আদালত। সোমবার দিল্লির অতিরিক্ত দায়রা বিচারক অমিতাভ রাওয়াত আগামী ২৩ থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত খালিদের জামিন মঞ্জুর করেছেন।

নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছিল দিল্লি। ওই আন্দোলন ঘিরে সাম্প্রদায়িক সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সংঘর্ষে জড়িত থাকার অপরাধে ২০২০ সালের সেপ্টেম্বর মাসে জহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র নেতা উমর খালিদকে গ্রেফতার করে দিল্লি পুলিশ। তাঁর বিরুদ্ধে দাঙ্গায় ইন্ধন জোগানোর অভিযোগে ইউএপিএ আইনে মামলাও দায়ের করা হয়। দিল্লি পুলিশের দাবি, দাঙ্গা ছড়াতে যথেষ্ট অবদান রেখেছিলেন জেএনইউয়ের প্রাক্তন ছাত্র নেতা।

চলতি মাসেই দিল্লির কাকুরডুমা আদালত এক মামলায় প্রাক্তন ছাত্র নেতার জামিন মঞ্জুর করে। তবে আরও বেশ কয়েকটি মামলা চলায় জেল থেকে ছাড়া পাননি তিনি। বোনের বিয়ের জন্য দিল্লির অতিরিক্ত দায়রা বিচারকের আদালতে দুই সপ্তাহের জন্য জামিন চেয়ে আবেদন জানিয়েছিলেন খালিদ। এদিন ওই মামলার জেএনইউয়ের প্রাক্তন ছাত্রনেতাকে সাতদিনের জন্য জামিনে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক। ৩০ ডিসেম্বর ফের খালিদকে পুলিশের কাছে আত্মসমর্পণেরও নির্দেশ দেওয়া হয়েছে।

খালিস্তানি জঙ্গি হত্যার ষড়যন্ত্রে জড়িয়েছিল নাম, প্রাক্তন RAW আধিকারিকের বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা জারি

ইডির আবেদন খারিজ আদালতে, ন্যাশনাল হেরাল্ড মামলায় সোনিয়া ও রাহুলের কাছে যাবে না নোটিশ

শিশু কন্যাকে ধর্ষণের দায়ে নরপিশাচকে ১২ বছরের কারাদণ্ড দিল দিল্লি আদালত

ধর্ষণ বিরোধী আইনের অপব্যবহার হচ্ছে, পর্যবেক্ষণ আদালতের

১৯ জুন কেজরির জামিনের শুনানি দিল্লি আদালতে

চিনা ভিসা সংক্রান্ত মামলায় জামিন পেলেন চিদম্বরম পুত্র

সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জামিন চেয়ে নিম্ন আদালতে আর্জি কেজরির

যৌন হেনস্থা মামলায় ব্রিজভূষণের বিরুদ্ধে চার্জ গঠনের নির্দেশ আদালতের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00