Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মৃত লালন শেখের পা মাটিতে ছিল, আত্মহত্যা নিয়ে সন্দেহ পুলিশের

Share:

নিজস্ব প্রতিনিধি, রামপুরহাট: সিবিআই হেফাজতে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হল বগটুই গণহত্যা কাণ্ডের মূল অভিযুক্ত লালন শেখের। সোমবার সন্ধ্যার দিকে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। তবে এখনও পর্যন্ত সিবিআইয়ের পক্ষ থেকে কোন বিবৃতি দেওয়া হয়নি। তবে বীরভূম(Birbhum) জেলা পুলিশ ঘটনার কথা স্বীকার করে নিয়েছে। এদিকে প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে সিবিআই এর অস্থায়ী ক্যাম্পে বাথরুমের(Bathroom) মধ্যে ঝুলন্ত লালন  শেখের পা মাটিতে ছুয়ে ছিল ।শুধু তাই নয়, সাধারণত আত্মহত্যার ঘটনায় শেষবারের মতো সংশ্লিষ্ট ব্যক্তি মলমূত্র ত্যাগ করে থাকেন। এক্ষেত্রে তার কোনটাই ঘটে নি। ফলে এই আত্মহত্যার ঘটনা প্রসঙ্গে যথেষ্ট সন্দেহ প্রকাশ করেছে রামপুরহাটের (Rampurhat)পুলিশ।

মৃত লালন শেখের(Lalan Sk.) স্ত্রী ও পরিবারের লোকজন আভিযোগ করেছে সিবিআই তাকে মেরে ফেলেছে। তারপর আত্মহত্যা প্রমাণ করতে বাথরুমের মধ্যে মৃতদেহ ঝুলিয়ে দিয়েছে।
প্রসঙ্গত, চলতি বছরের ২১ মার্চ ১৪ নম্বর জাতীয় সরকার ধরে বগটুই মোড়ে বোমা মেরে খুন করা হয় বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তৃণমূলের ভাদু শেখ। খুনের বদলা নিতে ওই রাতেই বগটুই গ্রামের একাধিক বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। আগুনে পুড়ে মৃত্যু হয় ১০ জনের। তাদের মধ্যে ৯ জন মহিলা। ঘটনার পরদিন রাজ্য সরকার সিট গঠন করে। দুদিন পর হাইকোর্টের নির্দেশে ঘটনার তদন্ত হতে নেয় সিবিআই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অগ্নিসংযোগের ঘটনায় গ্রেফতার করা হয় তৃণমূলের রামপুরহাট ১ নম্বর ব্লক সভাপতি আনারুল হোসেনকে। সিবিআই তদন্ত হাতে নেওয়ার পর ২১ জুন প্রাথমিক চার্জশিট জমা দেয়। ওই চার্জশিটে লালন শেখকে অগ্নিসংযোগের ঘটনায় মূল অপরাধী হিসেবে লেখা হয়। অন্যদিকে ভাদু শেখ(Bhadu Sk.) খুনের প্রত্যক্ষদর্শী হিসাবেও তার নাম ছিল। কারণ লালন ছিল ভাদুর ছায়াসঙ্গী। ভাদুকে খুনের সময় লালন পাশেই ছিল বলে জানা গিয়েছে। ফলে লালনের রহস্যজনক মৃত্যু বগটুই কাণ্ডে বহু তথ্য অজানা থেকে হবে বলে মনে করা হচ্ছে।

ঘটনার আট মাস পর গত ৩ ডিসেম্বর লালনকে ঝাড়খণ্ডের(Jharkhand) নরোত্তমপুর গ্রাম থেকে গ্রেফতার করা হয়। পরদিন রামপুরহাট মহকুমা আদালতে তুলে ছয় দিনের হেফাজতে নেয় সিবিআই(CBI)। গত শনিবার ফের আদালতে তুলে তিনদিনের হেফাজতে নেয় সিবিআই। মঙ্গলবার তাকে ফের আদালতে তোলার কথা ছিল। তার আগেই লালনের রহস্যজনক মৃত্যু অনেক প্রশ্ন সামনে নিয়ে এসেছে।

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00