Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কলকাতার মেয়ো রোড ও তার সংলগ্ন এলাকায় ১৪৪ ধারা জারি

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলা লাগোয়া মেয়ো রোড ও তার সংলগ্ন এলাকায় আগামী দু মাসের জন্য সমস্ত ধরনের সমাবেশ ও জমায়েত নিষিদ্ধ করল কলকাতা পুলিশ(Kolkata Police)। মেয়ো রোডে কলকাতা প্রেস ক্লাব সংলগ্ন এলাকায় আগামী বছরের ফেব্রুয়ারি মাস পর্যন্ত জারি থাকছে ১৪৪ ধারা। কলকাতা পুলিশ এর পক্ষ থেকে নগরপাল বিনীত কুমার গোয়েল আদালতের অনুমতি নিয়ে একটি নোটিফিকেশন ইস্যু করে এই বিজ্ঞপ্তি জারি করেছেন।

ওই বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে, নিউ রোড, মেয়ো রোড ও বিধান স্পোর্টস মার্কেট সংলগ্ন এলাকায় পাঁচ জনের অধিক কেউ জমায়েত হতে পারবেন না। এমনকি কোন লাঠি বা ধরালো অস্ত্র সঙ্গে রাখা যাবে না ।তাহলে পুলিশ ১৪৪ ধারা ভঙ্গের অভিযোগে তৎক্ষণাৎ গ্রেফতার করবে। এই নির্দেশ বলবৎ করা হয়েছে ১১ই ডিসেম্বর ২০২২ সাল থেকে এবং এই বিজ্ঞপ্তি ও ১৪৪ ধারা জারি থাকবে আগামী বছরের ৮ ফেব্রুয়ারি পর্যন্ত।খিদিরপুর ক্লাব ও রিজার্ভ ব্যাংক স্পোর্টস ক্লাব চত্বর এলাকাতেও করা যাবে না কোন ধরনের জমায়েত বা সমাবেশ। মেয়ো রোড সংলগ্ন গান্ধী মূর্তির পাদদেশে দীর্ঘদিন ধরে বিভিন্ন রাজনৈতিক দল অথবা বিভিন্ন সংগঠন নানা দাবি দাওয়া নিয়ে আন্দোলন করে থাকেন। ওইসব এলাকাকে ঘিরে ১৪৪(144) ধারা বলবৎ হওয়ায় এই ধরনের কর্মসূচি করার ক্ষেত্রে এবার বাধা সৃষ্টি হল।

কিন্তু হঠাৎ মেয়ো রোড (Mayo road)সংলগ্ন এলাকায় ১৪৪ ধারা জারি কেন করতে হলো? সেই প্রসঙ্গে, কলকাতা পুলিশের এক আধিকারিক জানান, শহরে কোন সমাবেশকে কেন্দ্র করে যাতে স্বাভাবিক জনজীবন ব্যাহত না হয় ,তার জন্যই এই সিদ্ধান্ত। শহরে আসন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব । শুধু তাই নয়, এই ডিসেম্বর মাসেই ধর্মতলা ও তার পার্শ্ববর্তী এলাকায় মানুষজন আনন্দে মেতে ওঠেন বড়দিন ও নতুন বর্ষবরণকে কেন্দ্র করে ।তাই সেই সময় এইসব এলাকায় কোন রাজনৈতিক জমায়েত সমাবেশ বা বিক্ষোভ হলে তাতে ব্যাঘাত ঘটবে । এই জন্যই আগাম এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে কলকাতা পুলিশ।

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00