Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রাজীব গান্ধি ফাউন্ডেশনের লাইসেন্স বাতিল করল মোদি সরকার

বিদেশি অনুদান আইন লঙ্ঘনের অভিযোগ

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: গান্ধি পরিবার পরিচালিত দুই স্বেচ্ছাসেবী সংস্থা ‘দ্য রাজীব গান্ধি ফাউন্ডেশন’ এবং ‘রাজীব গান্ধি চ্যারিটেবল ট্রাস্ট’-য়ের লাইসেন্স বাতিল করে দিল কেন্দ্র। বুধবার কেন্দ্র বিবৃতি জারি করে এই দুই সংস্থার লাইসেন্স বাতিলের খবর জানিয়েছে। লাইসেন্স বাতিলের কারণ জানাতে গিয়ে বলা হয়েছে বলা হয়েছে, এই দুই সংস্থা বিদেশি অনুদান আইন লঙ্ঘন করেছে। পাশাপাশি, অনুদান হিসেবে সংগৃহীত অর্থ ব্যয় করা হয়েছে অন্য খাতে। সেই সঙ্গে দুই স্বেচ্ছাসেবী সংস্থা সংগৃহীত অনুদানের ব্যাপারে কেন্দ্রকে সম্পূর্ণ অন্ধকারে রেখেছিল।

বুধবার রাজ্যসভায় প্রবীণ কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং  সরকারের কাছে জানতে চান, ‘দ্য রাজীব গান্ধি ফাউন্ডেশন’ এবং ‘রাজীব গান্ধি চ্যারিটেবল ট্রাস্ট ‘-য়ের লাইসেন্স কী কারণে বাতিল করা হয়েছে। জবাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই জানান, এই দুই স্বেচ্ছাসেবী সংস্থার বিরুদ্ধে বিদেশি অনুদান সংগ্রহ নিয়ে গুরুতর অভিযোগ ওঠে। অভিযোগ খতিয়ে দেখার সিদ্ধান্ত নেওয়া হয়। অভিযোগের সত্যতা রয়েছে। এই দুই সংস্থা লঙ্ঘন করেছে বিদেশি অনুদান আইন। তাই, লাইসেন্স বাতিল করা হয়েছে।  কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এও বলেন, শুধু এই দুই সংস্থার লাইসেন্স বাতিল করা হয়নি। লাইসেন্স বাতিল করা হয়েছে কয়েক হাজার স্বেচ্ছাসেবী সংস্থার। 

কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে কংগ্রেস। দলের তরফ থেকে বিবৃতি জারি করে বলা হয়েছে, শুধুমাত্র রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতেই কেন্দ্র এই সিদ্ধান্ত নিয়েছে। 

আরও পড়ুন রাজীব গান্ধী নামাঙ্কিত চ্যারিটেবল ট্রাস্টের বিদেশি অনুদান সংগ্রহে নিষেধাজ্ঞা

রাজীব গান্ধি ফাউন্ডেশনের বিদেশি অনুদান লাইসেন্স বাতিল নিয়ে কেন্দ্রের জবাব তলব দিল্লি হাইকোর্টের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00