Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে কলকাতা মেডিকেলে ঘেরাও অধ্যক্ষ, ব্যাহত পরিষেবা

ছাত্র সংসদের নির্বাচনের দাবিতে অধ্যক্ষকে ঘেরাও করে রেখেছে কলকাতা মেডিকেল কলেজের (Calcutta Medical College and Hospital) পড়ুয়ারা (Students)।

Share:

নিজস্ব প্রতিনিধি: ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে সোমবার সারা রাতের পর মঙ্গলবার সকালেও অব্যাহত ঘেরাও। ছাত্র সংসদের নির্বাচনের দাবিতে অধ্যক্ষকে ঘেরাও করে রেখেছে কলকাতা মেডিকেল কলেজের (Calcutta Medical College and Hospital) পড়ুয়ারা (Students)। আর এই ঘেরাওয়ের ফলে ব্যাহত হচ্ছে হাসপাতালের পরিষেবা। অন্যদিকে হাসপাতালে চিকিৎসা পরিষেবা চালু করার দাবিতে সোচ্চার হয়েছেন রোগী এবং রোগীর পরিজনরা।

বিক্ষোভকারী পড়ুয়াদের দাবি, আগামী ২২ ডিসেম্বর কলকাতা মেডিকেল কলেজের ছাত্র সংসদের নির্বাচন হওয়ার কথাব ছিল। কিন্তু হঠাৎ তারা জানতে পারেন ওই দিন নির্বাচন স্থগিত রাখা হয়েছে কলেজ কর্তৃপক্ষের তরফে। তাদের দাবি, কর্তৃপক্ষ কিন্তু কেন ২২ ডিসেম্বর ছাত্র ইউনিয়ন নির্বাচন স্থগিত রেখেছে তার কোনও উত্তর দেওয়া হয়নি। তাই নির্ধারিত দিনেই ছাত্র ইউনিয়ন নির্বাচনের দাবি জানিয়ে সোমবার বিকেল থেকে অধ্যক্ষের ঘরের সামনে অবস্থানে বসেন মেডিক্যাল পড়ুয়ারা। ফলে আটকে পড়েন অধ্যক্ষ-সহ একাধিক বিভাগের প্রধানরা। পড়ুয়াদের অভিযোগ, কারও নির্দেশে এই নির্বাচন স্থগিত করা হয়েছে। যতক্ষণ না নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হচ্ছে ততক্ষণ এই ঘেরাও চলবে বলে জানিয়েছে পড়ুয়ারা।

অন্যদিকে এই ঘেরাওয়ের ফলে অচলাবস্থা তৈরি হয়েছে হাসপাতালে। রাজ্যের দূর দূরান্ত বিভিন্ন জায়গা থেকে চিকিৎসা করাতে এসে দুর্ভোগের মুখে পড়ছেন রোগী ও রোগীর পরিজনরা। পরিষেবা স্বাভাবিক করার দাবি জানাচ্ছেন রোগীর পরিজনরা। কোলাপসিবল গেটের তালা ভাঙার চেষ্টা করেন রোগীর পরিজনেরা। রোগীর এক পরিজন জানান, আরামবাগ থেকে এসেছি, সিটি স্ক্যান হয়েছে স্বামীর, তার রিপোর্ট দেওয়ার কথা থাকলেও তা এখনও দেওয়া হয়নি।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00