Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বিজয় সেতুপতির ছবির সেটে মৃত্যু অভিজ্ঞ স্টান্টম্যানের, কীভাবে ঘটল এই বিপত্তি

২০ ফুট উচ্চতা থেকে পড়ে গিয়ে মৃত্যু হয় তাঁর, একটি দড়ি দিয়ে নিজেকে জড়িয়ে রেখে ছিলেন সুরেশ। সেই দড়ি আচমকা ছিঁড়ে যেতেই দুর্ঘটনার শিকার হন স্টান্টম্যান।

Share:

নিজস্ব প্রতিনিধি: দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে ফের মর্মান্তিক ঘটনা। যা নিয়ে রীতিমতো হইচই পড়ে গিয়েছে। তামিল সুপারস্টার বিজয় সেতুপতির নতুন ছবি ‘বিদুথালাই’ (Viduthalai)-এর শ্যুটিং সেটে ভয়ঙ্কর দুর্ঘটনায় মারা গেলেন স্টান্টম্যান এস সুরেশ। যিনি কিনা প্রায় তিন দশকেরও বেশি সময় ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছেন। এই ছবিতে একটি ভয়ঙ্কর স্টান্ট করার সময়েই তাঁর মৃত্যু হয়। ঘটনাটি ঘটেছে গত শনিবার। এই ছবি মুলত ভেট্রিমারন এবং সোরির প্রথম সহযোগিতাকে চিহ্নিত করে। ছবিটি দুটি অংশে শ্যুট করা হয়েছে। এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন অভিনেতা বিজয় সেতুপতি। একটি তামিল প্রতিবেদন অনুসারে, ২০ ফুট উচ্চতা থেকে পড়ে গিয়ে মৃত্যু হয় তাঁর, একটি দড়ি দিয়ে নিজেকে জড়িয়ে রেখে ছিলেন সুরেশ। সেই দড়ি আচমকা ছিঁড়ে যেতেই দুর্ঘটনার শিকার হন স্টান্টম্যান। ইতিমধ্যেই পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।

পুলিশ সূত্রের খবর, এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আরও এক স্টান্ট ম্যান। পরিবার বলতে সুরেশের পরিবারে রয়েছেন তাঁর স্ত্রী এবং দুই সন্তান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৪ বছর। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে, দৃশ্যটিতে সুরেশ একটি ক্রেন থেকে দড়ির সঙ্গে ঝুলছিলেন। আর দৃশ্যটিতে সুরেশকে একটি অস্থায়ী সেতুর উপর থেকে ট্রেনের বগিতে লাফ দিতে হত। আর তখনই সুরেশ ঝাঁপ দিতেই দড়ি ছিঁড়ে যায় এবং তিনি ২০ ফুট নীচে পড়ে যান। ঘটনায় তাঁকে দ্রুত চেন্নাইয়ের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু তার আগেই মৃত্যু হয় সুরেশের।

২০২০ সালের ফেব্রুয়ারিতে, কমল হাসানের ইন্ডিয়ান 2-এর সেটে একটি দুর্ঘটনার কবলে পরে মৃত্যু হয়েছিল তিনজন টেকনিশিয়ানের। ঘটনার পর, শুটিং বন্ধ হয়ে যায় এবং দুই বছর পর এই ছবির শ্যুটিং পুনরায় সেপ্টেম্বর থেকে শুরু হয়। কমল হাসানের ইন্ডিয়ান 2-এর সেটে দুর্ঘটনার পরে, অভিনেতা এবং চলচ্চিত্র নির্মাতা শঙ্কর এবং লাইকা প্রোডাকশন প্রত্যেকে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা করে দিয়েছিলেন। 

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00