Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ব্যবসা চালাতে আগ্রহী নন মেয়ে, বিসলেরি বিক্রি করে দিচ্ছেন মালিক

সংস্থা বিক্রি করার জন্য ইতিমধ্যে টাটা গোষ্ঠীর সঙ্গে আলোচনা হয়েছে বিসলেরির মালিক রমেশ জে চৌহানের (Ramesh J Chauhan)।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিক্রি হয়ে যাচ্ছে দেশের নাম করা বোতলজাত পানীয় জলের বিপনণ সংস্থা ‘বিসলেরি’ (Bisleri)। সংস্থা বিক্রি করার জন্য ইতিমধ্যে টাটা (TATA) গোষ্ঠীর সঙ্গে আলোচনা হয়েছে বিসলেরির মালিক তথা বিসলেরি ইন্টারন্যাশনালের চেয়ারম্যান রমেশ জে চৌহানের (Ramesh J Chauhan)।

কিন্তু কেন বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত এই সংস্থাকে? বিসলেরির (Bisleri) মালিক রমেশ জে চৌহান (Ramesh J Chauhan) এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তাঁর স্বাস্থ্যের অবস্থা ভালো নেই। বিসলেরির জন্য তিনি বেশিদিন কাজ করতে পারবেন না। অন্যদিকে সংস্থাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাঁর কোনও উত্তরসূরি নেই, মেয়ে জয়ন্তী বিসলেরির দায়িত্ব নিতে আগ্রহী নন। তাই কোম্পানিকে বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন রমেশ জে চৌহান। ইতিমধ্যে টাটা গোষ্ঠীর সঙ্গে আলোচনা হয়েছে বিসলেরি বিক্রির বিষয়টি নিয়ে। সংবাদ মাধ্যম দ্য ইকোনমিক টাইমস জানিয়েছে, টাটা কনজিউমার প্রোডাক্টস লিমিটেড (টিসিপিএল) আনুমানিক ৬ থেকে ৭ হাজার কোটি টাকায় বিসলেরিকে কিনতে চলেছে। বর্তমান চুক্তি অনুযায়ী আগামী দু বছর বিসলেরির নিয়ন্ত্রণ থাকবে টাটার হাতে। ১৯৬৯ সালে ৪ লাখ টাকায় বিসলেরি সংস্থা কিনেছিলেন রমেশ জে চৌহান। কিন্তু সংস্থার দেখভালের দায়িত্ব মেয়ে নিতে আগ্রহী না হওয়ায় এই বোতলজাত পানীয় জলের নামকরা কোম্পানিকে বিক্রি করে দিচ্ছেন তিনি।

প্রসঙ্গত বিগত কয়েক বছর ধরে দেশে প্যাকেটজাত পানীয় জলের চাহিদা বেড়েছে অনেকটা। চাহিদা বৃদ্ধি পাওয়ায়, একাধিক সংস্থা বোতলজাত পানীয় জলের ব্যবসায় নামছে। টাটা গোষ্ঠীর টাটা কনজিউমার প্রোডাক্টস লিমিটেড (টিসিপিএল) এর হিমালয়ান ব্র্যান্ডের প্যাকেটজাত মিনারেল ওয়াটার রয়েছে বাজারে। রয়েছে টাটা কপার প্লাস এবং টাটা গ্লুকো প্লাস ব্র্যান্ড।

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00