Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আটদিন বন্ধ বহরমপুরের বিপ্লবী ননী সেতু, ভোগান্তি বাড়ল উত্তরবঙ্গ সফরে

উল্লেখ্য, উত্তর ও দক্ষিণবঙ্গে যোগাযোগ স্থাপন করে এমন সেতুর তালিকায় এই সেতু অন্যতম।

Share:

নিজস্ব প্রতিনিধি: টানা আটদিন বন্ধ থাকছে বিপ্লবী ননী সেতু (BRIDGE)। হলদিয়া ফরাক্কা বাদশাহী সড়কের সুন্দরপুরের এই সেতুতে হবে মেরামতের কাজ। ফলে, এই ক’দিন উত্তরবঙ্গ সফরে ভোগান্তি দেখা যাবে। উল্লেখ্য, উত্তর ও দক্ষিণবঙ্গে যোগাযোগ স্থাপন করে এমন সেতুর তালিকায় এই সেতু অন্যতম। স্বাভাবিক ভাবেই চিন্তায় পড়েছে বাস মালিক সংগঠনগুলি। ১৯৯২ সালে তৈরি হয়েছিল এই সেতু।

আগামী ২৭ নভেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত আট টন ওজন নিয়ে গাড়ি চলাচল করতে পারবে এই সেতু দিয়ে। তার আগে ১৯ নভেম্বর থেকে ৮ দিন পর্যন্ত যান চলাচল বা হাঁটাহাঁটি সম্পূর্ণ নিষেধ। তা নিয়ে জারি করা হয়েছে বিজ্ঞপ্তিও। উল্লেখ্য, বিভিন্ন দফতরের সঙ্গে বৈঠক করার পর এই সিদ্ধান্ত নিয়েছে পিডব্লুডি’র (PWD) আওতায় থাকা মুর্শিদাবাদ জেলার হাইওয়ে ডিভিশন ২- সড়ক কর্তৃপক্ষ।

উল্লেখ্য, এই সেতুর চারটি স্ল্যাব ভেঙে গিয়েছে। সেই সমস্ত স্ল্যাব পরিবর্তন করা হবে। সংস্কার না করলে ঘটে যেতে পারে বড় ধরণের দুর্ঘটনা। তাই মেরামতের জন্য বন্ধ রাখা হচ্ছে সেতু। চলতি মাসের ২৬ তারিখ পর্যন্ত সেতু সম্পূর্ণ ভাবে বন্ধ থাকছে। পরের দিন থেকে আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত করা হবে যান নিয়ন্ত্রণ। এই ক’দিন বিকল্প রাস্তা করা হচ্ছে কুলি মোড় থেকে কান্দি বাইপাস ও সালার থেকে পাচুন্দি মোড়কে। 

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00