Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বাড়িতে বসে কাজ করার দিন শেষ, কর্মীদের মেল মাস্কের

এলন মাস্ক এবার কর্মীদের ইমেল করে জানিয়ে দিলেন, সামনে কঠিন সময়, তাই এখন বাড়িতে বসে কাজ করার বিলাসিতা চলবে না।

Share:

আন্তর্জাতিক ডেস্ক : টুইটারের ((Twitter) মালিক হয়ে প্রথমে গণছাঁটাই করে বিতর্কে জড়িয়েছিলেন এলন মাস্ক। এবার কর্মীদের ইমেল করে জানিয়ে দিলেন, সামনে কঠিন সময়, তাই এখন বাড়িতে বসে কাজ করার বিলাসিতা চলবে না। প্রত্যেক কর্মীকে কঠোর পরিশ্রম করতে হবে। এমনকী দেউলিয়া হয়ে যেতে পারে টুইটার, এমন সম্ভাবনার কথাও জানিয়ে রেখেছেন মাস্ক (Elon Musk)।

বৃহস্পতিবার কর্মীদের উদ্দেশে ইমেল করেছেন টুইটার কর্তা এলন মাস্ক। প্রথমেই বলেছেন, টুইটারের বর্তমান পরিস্থিতি খুব খারাপ। নানা কারণে আর্থিক ক্ষতির মুখে পড়েছে এই সংস্থা। সেই জন্যই টুইটারের অর্থনীতিকে চাঙ্গা করে তুলতে হবে। এই কঠিন পথ পাড়ি দিতে গেলে প্রচুর পরিশ্রম করতে হবে। বাড়িতে বসে কাজের সুযোগ আর পাবেন না টুইটার কর্মীরা। সপ্তাহে অন্তত ৪০ ঘণ্টা তাঁদের অফিসে বসেই কাজ করতে হবে। মাস্কের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, যদি কেউ অফিসে এসে কাজ করতে না চান, তাহলে অবিলম্বে তাঁকে ইস্তফা দিতে হবে। টুইটারের আয়ের প্রধান উৎস হল বিজ্ঞাপন। কিন্তু মাস্কের জমানায় টুইটারে কন্টেন্ট প্রকাশের উপর থেকে সমস্ত বিধিনিষেধ প্রায় তুলে নেওয়া হয়েছে। সেই জন্যই বিজ্ঞাপনদাতারা আর এই মাইক্রো ব্লগিং সাইটে বিজ্ঞাপন দিতে রাজি হচ্ছেন না। আপত্তিকর কোনও কন্টেন্টের সঙ্গে নিজেদের বিজ্ঞাপনের প্রচার হোক, এমনটা কেউই চান না। ফলে আর্থিক ক্ষতির মুখে পড়তে চলেছে টুইটার।

আপাতত মাস্কের লক্ষ্য, যেভাবে হোক টুইটারে বিজ্ঞাপনের সংখ্যা বাড়ানো। তা না হলে দেউলিয়া হয়ে যেতে পারে এই সংস্থা, এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন মাস্ক। টুইটারের বেশ কয়েকজন কর্মী ইস্তফা দেওয়ার ফলে খানিকটা চাপের মধ্যে রয়েছেন টুইটারের নয়া কর্তা। কীভাবে সংস্থাকে এগিয়ে নিয়ে লাভের মুখ দেখাতে পারবেন, তা নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন। সব মিলিয়ে, টুইটারের ভবিষ্যৎ নিয়ে শুধু কর্মীরাই নন, বিপাকে পড়েছেন মাস্ক নিজেও। 

মিলবে আট মাসের বেতন সহ বোনাস, কর্মীদের জন্য নয়া সিদ্ধান্ত  সিঙ্গাপুর এয়ারলাইন্সের

গুগলের পর এবার কর্মী ছাঁটাইয়ের পথে সুইগি

‘কোভিড বাড়ছে, মাস্ক ব্যবহার করুন’, অনুরোধ মমতার

শতাধিক কর্মীকে ছাঁটাই করল গুগল

সরকারি নজরদারিতে নবান্নের কর্মীরা, চালু হচ্ছে Chip Card

এনআই অ্যাক্টের আওতায় রাজ্যে বাড়ল ৩ দিন ছুটি

রাজ্যে National Health Mission’র কর্মীদের সুযোগসুবিধা বাড়ছে

বৃষ্টিতে ভাসছে উত্তর ভারত, ৭০০ এর বেশি ট্রেন বাতিল করল রেল

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00