Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বিশ্বকাপের জন্য স্কোয়াড ঘোষণা ক্রোয়েশিয়ার, অধিনায়ক লুকা মদ্রিচ

আগামী ২৩ নভেম্বর মরক্কোর বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবেন মদ্রিচরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: চার বছর আগে রাশিয়ায় অনুষ্ঠিত বিশ্বকাপে ফাইনালে পৌঁছেও শিরোপা অধরা থেকেছিল লুকা মদ্রিচদের। ৪-২ গোলে ফ্রান্সের কাছে হেরে রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল ক্রোয়েশিয়াকে। আগামী ২৩ নভেম্বর মরক্কোর বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবেন মদ্রিচরা। আর ওই ম্যাচের ১৩ দিন আগেই বৃহস্পতিবার বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের নাম ঘোষণা করলেন ক্রোয়েশিয়ার কোচ জলাটকো দালি। এবারেও দলকে নেতৃত্ব দেওয়ার গুরুদায়িত্ব সঁপে দেওয়া হয়েছে পোড় খাওয়া লুকা মদ্রিচের কাঁধে।

এদিন বিশ্বকাপের জন্য যে স্কোয়াড ঘোষণা করা হয়েছে তাতে দেখা যাচ্ছে অভিজ্ঞতা ও তারুণ্যের মিশ্রণেই দল গড়েছেন ক্রোয়েশিয় কোচ জলাটকো দালিচ। ২৬ জনের দলে জায়গা পেয়েছেন রাশিয়া বিশ্বকাপে খেলা লুকা মদ্রিচ, ডোমাগোই ভিদা, ইভান পেরিসিচ। ২০ বছর বয়সি ইয়োস্কো গাভার্দিওলকে ঠাঁই দেওয়া হয়েছে। মূলত প্রিমিয়র লিগের ফুটবলারদের নিয়েই বিশ্বযুদ্ধের দল সাজিয়েছেন দালিচ। বিশ্বকাপে গ্রুপ-এফে ক্রোয়েশিয়া, ছাড়াও রয়েছে বেলজিয়াম, কানাডা ও মরক্কো। ক্রোয়েশিয়ার বিশ্বকাপ স্কোয়াডে কারা-কারা রয়েছেন দেখে নেওয়া যাক-

গোলরক্ষক:ডমিনিক লিভাকোভিচ, ইভিচা ইভুসিচ ও ইভো জিবিক 

রক্ষণ: ডিজান লোভরেন, ডোমাগোজ ভিদা, বরনা বরিসিচ, জসিপ জুরানোভিচ, বরনা সসা, জসিপ স্ট্যানিসিচ, মার্টিন আরলিচ, জসিপ সুতালো ও জসকো গার্দিওল

মাঝমাঠ- লুকা মদ্রিচ,  ম্যাটিও কোভাচিচ, মার্সেলো ব্রোজোভিচ, মারিও পাসালিচ, নিকোলা ভ্লাসিচ, লোভরো মায়ের, ক্রিস্টিজান জ্যাকিচ, লুকা সুচিচ

ফরোয়ার্ড: ইভান পেরিসিচ, আন্দ্রেজ ক্রামারিচ, ব্রুনো পেটকোভিচ, মিসলাভ ওরসিচ, আন্তে বুদিমির ও মার্কো লিভাজা

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00