Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সরলেন সোনালি, কলকাতা বিশ্ববিদ্যালয়ের নয়া উপাচার্য আশিস

তিন মাসের জন্য আশিস চট্টোপাধ্যায়কে উপাচার্য হিসাবে নিয়োগ করা হয়েছে। ওই সময়ের মধ্যে সার্চ কমিটি গঠন করে স্থায়ী উপাচার্য নিয়োগ করবে রাজ্য

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতা বিশ্ববিদ্যালয়ের (University of Calcutta) নতুন উপাচার্য (Vice Chancellor) হচ্ছেন আশিস চট্টোপাধ্যায় (Ashis Chatterjjee)। সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়কে (Sonali Chakraborty Banerjee) সরিয়ে আশিস চট্টোপাধ্যায়কে নতুন উপাচার্য করা হল। এতদিন প্রাচীন এই শিক্ষা প্রতিষ্ঠানের সহ উপাচার্য পদে ছিলেন আশিস চট্টোপাধ্যায়। এবার তাঁকে উপাচার্য পদে নিয়োগ করা হল। 

সূত্রের খবর, আগামী তিন মাসের জন্য আশিস চট্টোপাধ্যায়কে উপাচার্য হিসাবে নিয়োগ করা হয়েছে। আগামী তিন মাসের মধ্যে রাজ্য সরকার সার্চ কমিটি গঠন করে স্থায়ী উপাচার্য নিয়োগ করবে। ইতিমধ্যে সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়কে ‘রিলিজ’ দিলন উচ্চ শিক্ষা দফতর। রাজ্য সরকারের প্রস্তাবে বৃহস্পতিবার সম্মতি দিয়েছেন আচার্য তথা রাজ্যপাল লা গণেশন। কলকাতা বিশ্ববিদ্যালয় স্থায়ী উপাচার্য নিয়োগের জন্য দ্রুত সার্চ কমিটি গঠন করতে চলেছে রাজ্য, এমনটাই খবর সূত্রের।

উল্লেখ্য সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়কে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে পুনর্বহাল করেছিল উচ্চশিক্ষা দফতর। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে জনস্বার্থ মামলা হয় কলকাতা হাইকোর্টে। অনিন্দ্যসুন্দর দাস নামের এক আইনজীবী মামলা দায়ের করেছিলেন। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ গত ১২ সেপ্টেম্বর জানায়, সোনালিকে উপাচার্য পদে পুনর্বহালের এক্তিয়ার নেই রাজ্যের। এরপর হাইকোর্টের সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে মামলা হয় সুপ্রিম কোর্টে। দেশের সর্বোচ্চ আদালতও হাইকোর্টের রায় সঠিক বলে জানায়। বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় ও হিমা কোহলির ডিভিশন বেঞ্চে সেই মামলার শুনানি হয়। মামলার রায় ঘোষণা করে সুপ্রিম কোর্ট জানায়, কলকাতা হাইকোর্টের সিদ্ধান্ত সঠিক। শীর্ষ আদালত আরও জানায় যে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের আইনে যে ধারা রয়েছে, তার অপব্যবহার করে ওই নিয়োগ করেছে রাজ্য উচ্চ শিক্ষা দফতর।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00