Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘প্রবীণ তারকারা আর অভিনয়ে সুযোগ পায় না, কারণ তাঁরা ব্ল্যাকলিস্টেড’ : গুলশন গ্রোভার

খলনায়ক হওয়ার আরেকটি কারণ হল আমি মনে করি ভিলেনদের জীবন দীর্ঘ হয়। তাঁদের দীর্ঘায়ু ব্যক্তিগত অসারতা এবং সুন্দর চেহারার উপর ভিত্তি করে নয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডের অন্যতম কিংবদন্তি অভিনেতা গুলশন গ্রোভার (Gulshan Grover)। হিন্দি সিনেমাপ্রেমিদের কাছে হয়তো এই নামটা একটি বিষাক্ত শোনালেও বলিউডে এই অভিনেতার অবদান অনস্বীকার্য। একাধিক হিন্দি চলচ্চিত্রে ভিলেনের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন তিনি। বলা চলে, সুপারহিট চলচ্চিত্রগুলির বক্সঅফিসে সাফল্যের পেছনে অন্যতম হাত তাঁরও ছিল। কারণ নেগেটিভ ভূমিকাতেই তাঁর অভিনয় ছিল নজরকাড়া। বলতে গেলে সেই ছবির অন্যতম প্রাণভ্রমরা ছিলেন তিনি। যিনি একসময় বড় পর্দায় দাপিয়ে বেরিয়েছে, এখন আর তাঁকে দেখা যায় না। এই প্রসঙ্গে সম্প্রতি বিস্ফোরক দাবি করছেন অভিনেতা গুলশন গ্রোভার।

তাঁর দাবি, প্রবীণ তারকারা এখন কালো তালিকা ভুক্ত হয়েছে। কেসিং ডিরেক্টর মুকেশ ছাবরার বিরুদ্ধে তাঁর অভিযোগ, প্রবীণদের তিনি এখন কালো তালিকাভুক্ত করেছেন। সম্প্রতি তাঁকে একটি শর্ট ফিল্ম ‘বাজ গাই সিতি’তে দেখা গিয়েছিল। যেখানে দেখানো হয়েছে, পুরানো প্রজন্মের মানুষ এখন চাকরি খুঁজে পাচ্ছেন না। ঠিক একই সমস্যার মুখোমুখি এখন বলিউডের প্রবীণ তারকারা। সম্প্রতি, হিন্দুস্তান টাইমসের সঙ্গে সাক্ষাৎকারে, গুলশান বলেছিলেন, তিনি চলচ্চিত্রের জন্য খ্যাতি পেয়েছেন। যখন তাঁকে এই শর্ট ফিল্মটির অফার করা হয়েছিল তখন তিনি বুঝতে পেরেছিলেন যে এটি বার্ধক্যের সঙ্গে একটি বৃহত্তর সংযোগের সময় এসেছে। গুলশান আরও বলেছিলেন, বিনোদন শিল্পেও এখন একটি ‘প্রবণতা’ এসেছে, যেখানে বয়স্ক শিল্পী এবং দক্ষ অভিনেতারা যথেষ্ট কাজ পাচ্ছেন না। এরপর তিনি মুকেশ ছাবরা সম্পর্কে উল্লেখ করেছিলেন, যিনি দৃশ্যত এমন লোকদের কাস্ট না করার সিদ্ধান্ত নিয়েছেন যারা দীর্ঘদিন ধরে ব্যবসায় রয়েছেন।

তবে গুলশান গ্রোভার স্বীকার করেছেন যে, তিনি নিজে কখনও এই সমস্যার মুখোমুখি হননি তবে তাঁর বেশিরভাগ বন্ধুদের এটির মুখোমুখি হতে দেখেছেন। পাশাপাশি তিনি নিজে খলনায়ক হওয়ার কারণ প্রসঙ্গে ইটাইমসকে একটি সাক্ষাৎকারে বলেছিলেন, “এটি একেবারেই একটি সচেতন প্রচেষ্টা। লেখাপড়া শেষ করে যখন চলচ্চিত্রে আসি তখন বুঝলাম আমি তারকা হতে চাই। অনিল কাপুরের মতো আমার ব্যাচমেটদের সঙ্গে যখন আমি রোশন তানেজার অধীনে প্রশিক্ষণ নিচ্ছি, তখনই আমি অনুভব করেছিলাম যে, আমি ভিলেন হওয়ার যোগ্য। তিনি যোগ করেছেন, “খলনায়ক হওয়ার আরেকটি কারণ হল আমি মনে করি ভিলেনদের জীবন দীর্ঘ হয়। তাঁদের দীর্ঘায়ু ব্যক্তিগত অসারতা এবং সুন্দর চেহারার উপর ভিত্তি করে নয়। এটি তাঁদের কর্মক্ষমতার উপর ভিত্তি করে হয়। এর কোনো বয়সের বাধা নেই। আমি অনুভব করেছি যে ভিলেন হওয়াটাও একটি চ্যালেঞ্জিং বিষয়। এটি আমার জন্য খুব ভাল ছিল তাই আমি এই চরিত্র বেছে নিয়েছিলাম।”

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00