Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আরিয়ানের জন্য আন্তর্জাতিক পরিচালকের দ্বারস্থ কিংখান

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: এই মুহূর্তে বলিউডের স্টারকিডদের মধ্যে জনপ্রিয়তার নিরিখে প্রথম সারিতে রয়েছেন শাহরুখ পুত্র আরিয়ান খান(Aryan Khan) এবং কন্যা সুহানা খান(Suhana Khan)। এই দুই স্টার ভাই বোনকে নিয়ে ভক্তদের মধ্যে চর্চাও কিছু কম হয় না। সোশ্যাল মিডিয়াতেও যথেষ্ট জনপ্রিয় আরিয়ান ও সুহানা। বাবার পথে হেঁটে তাঁরা বলিউডে নিজেদের ক্যারিয়ার তৈরি করবেন নাকি অন্য কোনো পেশাকে বেছে নেবেন তা নিয়ে যথেষ্ট কৌতুহল ছিলো ভক্ত মহলে। যদি অভিনয়কেই ক্যারিয়ার হিসেবে বেছে নেন তাহলে কবে কোন ছবিতে ডেবিউ করবেন আরিয়ান-সুহানা তা নিয়েও কিছুদিন আগে পর্যন্ত জোর চর্চা হয়েছে নেট দুনিয়ায়।। যদিও ইতিমধ্যেই জানা গেছে ‘দ্য আর্চিস’ ছবিতে অভিনয়ের মাধ্যমে বলিউডে ডেবিউ করছেন সুহানা খান। ইতিমধ্যেই ছবির শুটিং শুরু করেছেন শাহরুখ কন্যা। কিন্তু আরিয়ান খান কবে কিভাবে বলিউডে আত্মপ্রকাশ করছেন তা এখনও জানা যায়নি।

তবে শোনা যাচ্ছে ক্যামেরার সামনে নয় বরং ক্যামেরার পিছনে থেকেই বলিউডে ডেবিউ করতে চলেছেন শাহরুখ পুত্র। রেড চিলিজ এন্টারটেইনমেন্ট প্রযোজিত একটি ওয়েব সিরিজে পরিচালক হিসেবে কাজ করেই নিজের ক্যারিয়ার শুরু করতে চলেছেন আরিয়ান। যদিও এই সম্পর্কে এখনও প্রযোজনা সংস্থা বা আরিয়ান খানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে সূত্রের খবর শাহরুখ খান(Sharukh Khan) ছেলে আরিয়ানকে প্রশিক্ষণ দেওয়ার জন্য ফাউদা খ্যাত ইসরায়েলি পরিচালক লিওর রাজের সঙ্গে কথা বলেছেন।

সংবাদ সূত্রে আরও জানা গেছে অভিনেতা নয় পরিচালক হতে চান শাহরুখ পুত্র। তার আগে চলচ্চিত্র নির্মাণের বিভিন্ন প্রক্রিয়া শিখতে চান তিনি। আরিয়ান খান এই মুহূর্তে রেড চিলিজ প্রোডাকশনের জন্য লিওর রাজ সহ একাধিক লেখকের সঙ্গে ছবির স্ক্রিপ্টের উপরে কাজ করছেন।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00