Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সাধ্যের মধ্যে বানান পুষ্টিকর খাদ্য বাদাম ভর্তা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বর্তমান কর্মব্যাস্ত জীবনে প্রয়োজনের তাগিদে বাইরের ফাস্টফুডের উপর ক্রমশ নির্ভরশী্ল হয়ে পরছি আমরা। ফলে সহজেই শরীরে বাসা বাঁধছে নানারকম রোগ ব্যাধি। চিকিতসকরা বার বার ঘরে তৈরি পুষ্টিকর খাদ্যের (Healthy food) উপর জোর দিচ্ছেন। কিন্তু অল্প সময়ে ঘরে তৈরি পুষ্টিকর অথচ মুখরোচক খাদ্য বানানোটা বেশ ঝামেলার বিষয়ে। তবে এবার স্বল্প উপকরণে চটজলদি বাড়িতেই বানিয়ে নিতে পারেন অত্যন্ত পুষ্টিকর বাদামের ভর্তা।

উপকরণ:

১। চিনাবাদাম ১০০ গ্রাম

২। পেঁয়াজ কুঁচি ছোট আকারের ২টি

৩। রসুন কুঁচি ৩ কোয়া

৪। শুকনা লঙ্কা ৪টি

৫। সর্ষের তেল ১ টেবিল চামচ

৬। লবণ স্বাদমতো।

প্রণালী:

প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে একটু গরম করে নিন। কড়াই গরম হলে তাতে বাদাম দিন। এবার গ্যাস সিমে করে বাদামের খোসার রং পরিবর্তন না হওয়া পর্যন্ত তা ভাজতে হবে। বাদাম ভাজা হলে নামিয়ে নিন। এবার একই কড়াইয়ে তেল দিন। তেল গরম হলে তাতে কিছুটা পেঁয়াজ কুঁচি রসুন কুঁচি ও শুকনা লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নিন। এবার ভাজা বাদামের খোসা ছাড়িয়ে নিন। শিলপাটায় ভালো করে বেটে নিন। গ্রাইন্ডার বা মিক্সিতে বাটলে বাদাম গোটা রয়ে যাওয়ার সম্ভবনা থাকে। এরপর বাদাম বাটার সঙ্গে ভাজা শুকনো লঙ্কা ভাজা পেঁয়াজ ও রসুন ভাজা দিয়ে আরও একবার ভালো করে বেটে নিতে হবে। এবার কাঁচা পেঁয়াজকুচি, সর্ষের তেল এবং স্বাদ মত লবণ মাখিয়ে নিন। তৈরি হয়ে যাবে পুষ্টিকর বাদামের ভর্তা।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00