Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আমেরিকায় বন্দুকবাজের হাতে অপহৃত ৮ মাসের শিশু সহ চার ভারতীয়

অপহরণের খবর পেয়েই তদন্তে নেমেছে পুলিশ। প্রত্যক্ষদর্শীদের বয়ান শুনে অপহরণকারীকে শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: বিশ্বকে আইনশৃঙ্খলার পাঠ শেখানো মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে এবার বন্দুকবাজের হাতে অপহৃত হল চার ভারতীয়। অপহৃতদের মধ্যে আট মাসের এক শিশুও রয়েছে। কী কারণে অপহরণ তা নিয়ে পুলিশ নিশ্চিত করে কিছু বলতে পারেনি। প্রতিবেদন লেখা পর্যন্ত অপহরণকারী কোনও মুক্তিপণও দাবি করেনি। পুলিশ অপহরণকারীর কবল থেকে অপহৃতদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে বলে ক্যালিফোর্নিয়ার মার্সেড কাউন্টির শেরিফ (Merced County Sheriff) জানিয়েছেন।

মার্কিন সংবাদমাধ্যম ‘এবিসি নিউজ’ জানিয়েছে, সোমবার সকালে মার্সেড কাউন্টির (Merced County) ৫৯ নম্বর হাইওয়ে থেকে বন্দুক দেখিয়ে অপহরণ করা হয় ভারতীয় বংশোদ্ভুত জসদীপ সিং (Jasdeep Singh), তাঁর স্ত্রী জাসলিন কাউর (Jasleen Kaur), আট মাসের কন্যা আরোহী ডেরি (Aroohi Dheri) ও তাঁদের সঙ্গে থাকা আমনদীপ সিং (Amandeep Singh)। তবে কোথায় তাঁদের চার জনকে নিয়ে যাওয়া হয়েছে তা এখনও জানা যায়নি। অপহরণের খবর পেয়েই তদন্তে নেমেছে পুলিশ। প্রত্যক্ষদর্শীদের বয়ান শুনে অপহরণকারীকে শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে।

পাশাপাশি অপহরণকারী বন্দুকবাজ কিংবা অপহৃতদের সঙ্গে কোনও রকমের কথাবার্তা না বলার জন্য আর্জি জানানো হয়েছে। পাঁচ জনকে কোথাও দেখা গেলে সঙ্গে সঙ্গে ৯১১ নম্বরে ফোন করে পুলিশের গোচরে আনারও অনুরোধ জানিয়েছেন মার্সেড কাউন্টির শেরিফ (Merced County Sheriff)। একই সঙ্গে চার ভারতীয়কে অপহরণের ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। আতঙ্কিত হয়ে পড়েছে ভারতীয়রা।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00