Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

অবশেষে দক্ষিণবঙ্গ পরিবহন পরিষেবা স্বাভাবিক হল, হাসি ফুটল যাত্রীদের মুখে

অবশেষে, এসবিএসটিসি’র (SBSTC) প্রায় ৭২২ জন কর্মী কাজে যোগ দিলেন। গতকাল থেকেই পরিষেবা ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: অবশেষে ধর্মঘট প্রত্যাহার করলেন দক্ষিণবঙ্গ পরিবহনের অস্থায়ী কর্মীরা। হাসি ফুটল যাত্রীদের মুখে। দীর্ঘ ৬ দিন পর স্বাভাবিক হল পরিষেবা। অস্থায়ী কর্মীরা জানিয়েছেন, দাবি পূরণের আশ্বাস দিয়েছেন পরিবহন মন্ত্রী স্নেহাশিষ চক্রবর্তী। তাই ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।

অস্থায়ী কর্মীদের দাবি ছিল, ২৬ দিনের কাজের নিশ্চয়তা দিতে হবে রাজ্যকে। মেটাতে হবে বকেয়া। আরও দাবি, সমকাজে সমবেতন, বার্ষিক বেতন বৃদ্ধি, বেতন সহ ছুটি এবং ছাঁটাই করা অস্থায়ী কর্মীদের পুনর্নিয়োগ, নির্ধারিত রুট চালু করার।  মন্ত্রীর আশ্বাস, পুজোর পরে বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হবে। মন্ত্রী বলেছিলেন, পুজোর আগে ধর্মঘটের ফলে অনেক যাত্রী সমস্যায় পড়ছেন। এই মুহূর্তে ধর্মঘট করা ঠিক নয়। বলেছিলেন, সমস্ত দাবি নিয়ে বিশেষ গুরুত্ব দিয়ে আলোচনা করা হবে।

তারপরে এসবিএসটিসি’র (SBSTC) প্রায় ৭২২ জন কর্মী কাজে যোগ দিলেন। গতকাল থেকেই পরিষেবা ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছিল। তবে বুধবার দেখা গেল কলকাতা- পুরুলিয়া, কলকাতা- ঝাড়গ্রাম, কলকাতা- মেদিনীপুর, কলকাতা- কাঁথি, দুর্গাপুর- বাঁকুড়া, ঝাড়গ্রাম- বাঁকুড়া সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন রুটে আপ ও ডাউনে পরিষেবা স্বাভাবিক হতে শুরু করেছে। চলাচল করছে বাস।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00