Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ক্রোয়েশিয়ায় শ্যুটিং করতে গিয়ে মারাত্মক জখম হয়েছেন কেট উইন্সলেট

আরও জানা গিয়েছে যে, তিনি যখন শ্যুটিংয়ের সময় একটি কার্গো জাম্পস্যুট পরিধান করেছিলেন তখনই এই দুর্ঘটনাটি ঘটে। তখন শ্যুটিংটি চলছিল কুপারি গ্রামে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিনোদন জগতে একের পর এক দুঃখের খবর। মারাত্মক আহত বিখ্যাত অভিনেত্রী কেট উইন্সলেট। ইংরেজী সংবাদপত্রের খবর অনুযায়ী, ক্রোয়েশিয়ায় একটি ঐতিহাসিক নাটক লি-এর শ্যুটিং করার সময়েই গভীরভাবে চোট পেয়ে হাসপাতালে ভর্তি হন মাইলস্টোন সৃষ্টিকারী সিনেমা টাইটানিকের রোজ। আর এই খবর নিশ্চিত করেছেন, অস্কার বিজয়ীর একজন প্রতিনিধি। তবে তাঁর কথায়, এখন অনেকটাই সুস্থ অভিনেত্রী কেট। এই সপ্তাহেই তাঁর চিত্রগ্রহণ শুরু করার পরিকল্পনা রয়েছে। আরও জানা গিয়েছে যে, তিনি যখন শ্যুটিংয়ের সময় একটি কার্গো জাম্পস্যুট পরিধান করেছিলেন তখনই এই দুর্ঘটনাটি ঘটে। তখন শ্যুটিংটি চলছিল কুপারি গ্রামে।

কেটের প্রতিনিধি আরও জানান, “শ্যুটিং ফ্লোরে কেট পিছলে পড়ে গিয়েছিলেন এবং তাঁকে সঙ্গে সঙ্গেই শরীরের প্রয়োজনীয় সতর্কতার জন্যে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তিনি ভাল আছেন এবং এই সপ্তাহে পরিকল্পনা অনুযায়ী তিনি ফের চিত্রগ্রহণ শুরু করবেন।” ৪৬ বছর বয়সী এই অভিনেত্রীকে তাঁর আসন্ন ফিচার ফিল্মে, উইন্সলেট লি মিলারের ভূমিকায় দেখা যাবে। যিনি ছিলেন ভোগ কভারের মডেল-ফটোগ্রাফার, এবং উইন্সলেট লি মিলারের আরেকটি পরিচয় রয়েছে। তিনি আইকনিক তাঁর কাজের স্বার্থে অর্থাৎ আইকনিক ম্যাগাজিনের জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালের একটি নেতৃস্থানীয় ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। এমনকি মিলার তাঁর ছবির মাধ্যমে নাৎসি বন্দিশিবিরে সংঘটিত নৃশংসতার প্রতি বিশ্বের দৃষ্টি আকর্ষণ করাতেও সচেষ্ট হয়েছিলেন।

আর এই ছবিটি পরিচালনা করছেন এলেন কুরাস, যিনি উইন্সলেট অভিনীত ইটারনাল সানশাইন অফ দ্য স্পটলেস মাইন্ড-ছবিতে সিনেমাটোগ্রাফার হিসেবে কাজ করেছিলেন। , এই ছবিতে আরও অভিনয় করেছেন মেরিয়ন কোটিলার্ড, জুড ল, আন্দ্রেয়া রাইজবরো এবং জোশ ও’কনার।

জানেন কী, টাইটানিকের ‘রোজ’ অতীতে রান্নার কাজ করতেন!

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00