Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ইয়াকুব মেমনের সমাধির সৌন্দর্যায়নে জড়িতদের বিরুদ্ধে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি শিন্ডের

১৯৯৩ সালের মুম্বই বিস্ফোরণের মূল অভিযুক্ত ইয়াকুব মেমনের সমাধিকে ঢেলে সাজানো হয়েছে, এই অভিযোগের কড়া প্রতিক্রিয়া দিলেন একনাথ শিন্ডে।

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই : ১৯৯৩ সালের মুম্বই বিস্ফোরণের মূল অভিযুক্ত ইয়াকুব মেমনের সমাধিকে ঢেলে সাজানো হয়েছে, এই অভিযোগের কড়া প্রতিক্রিয়া দিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। হুঁশিয়ারি দিয়ে শিন্ডে জানিয়েছেন, যারা এই কাজ করেছে তাদের বিরুদ্ধে তদন্ত করা হবে। দোষীদের কড়া শাস্তি দেওয়া হবে।  প্রসঙ্গত, মহা বিকাশ আগাড়ির সরকার থাকাকালীন এই সমাধির সৌন্দর্যায়ন করা হয়েছিল বলে ইতিমধ্যেই তোপ দেগেছে বিজেপি।

এক সর্বভারতীয় সংবাদসংস্থাকে শিন্ডে জানিয়েছেন, ইতিমধ্যেই ঘটনা নিয়ে জিজ্ঞাসাবাদ করা শুরু হয়েছে। বিশদে তদন্ত করার নির্দেশও দেওয়া হয়েছে। যারা এই ঘটনার জন্য দায়ী, তাদের বিরুদ্ধে কঠর ব্যবস্থা নেওয়া হবে। শিবসেনা-কংগ্রেস-এনসিপি জোটকে তোপ দেগে শিন্ডে বলেছেন, “ইয়াকুব মেমনের সমাধিকে সাজিয়ে তোলার কাজ হয়েছিল পূর্বতন সরকারের কার্যকালে। রাজ্যের কোথায় কি হচ্ছে, তার বিস্তারিত রিপোর্ট পাঠানো হয় মুখ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে। তৎকালীন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে সবকিছুই জানতেন। আসলে জোটসঙ্গীদের খুশি করতেই সমাধি সাজিয়ে তোলার ক্ষেত্রে আপত্তি করেননি উদ্ধব। হিন্দুত্বের সঙ্গেও সমঝোতা করেছেন তিনি।” মুম্বইয়ের বড়া কবরস্থানে রয়েছে ১৯৯৩ সালে মুম্বইয়ে ধারাবাহিক বিস্ফোরণে মূল অভিযুক্ত টাইগার মেমনের ভাই ইয়াকুব মেমনের কবর। মুম্বই হামলার ষড়যন্ত্রের কারণে যার ফাঁসির সাজা হয়েছিল। তার সমাধিই মার্বেল স্ল্যাব, ফুল ও এলইডি আলো দিয়ে সাজানোর অভিযোগ ওঠে। সৌন্দর্যায়নের বিষয়টি প্রকাশ্যে আসামাত্র সমাধি থেকে এলইডি আলো খুলে ফেলা হয়। তবে জামা মসজিদের চেয়ারম্যান জানিয়েছেন, সৌন্দর্যায়ন করার আগে কারওর থেকে অনুমতি নেওয়া হয়নি।

কিন্তু এই কাজে উদ্ধব সরকারের সমর্থনে হয়েছে, সেই কথা বলে প্রতিবাদ জানায় বিজেপি। বিজেপি নেতা রাম কদমের প্রশ্ন, “ভয়ংকর সন্ত্রাসবাদী ইয়াকুব মেমনের কবরের সৌন্দর্যায়নের পরেও কীভাবে চুপ করে থাকল উদ্ধব সরকার।” তিনি সাজানো কবরের ছবি টুইট করেন। সঙ্গে লেখেন, “এটাই কি মুম্বইয়ের প্রতি ভালবাসা, এটাই কি তাদের দেশপ্রেম? শরদ পাওয়ার এবং রাহুল গান্ধির সঙ্গে উদ্ধব ঠাকরের মুম্বইয়ের জনগণের কাছে ক্ষমা চাওয়া উচিত।” তবে মহারাষ্ট্রের বিরোধী দলনেতা অম্বাদাস দাভে জানিয়েছেন, ইয়াকুবের দেহ তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়। পরিবারের উদ্যোগেই তার সমাধি সাজিয়ে তোলা হয়েছে। এখানে সরকারের কোনও ভূমিকা নেই।

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00