Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মঙ্গলকোট বোমা বিস্ফোরণ মামলায় বেকসুর খালাস অনুব্রত

প্রায় ১২ বছরের পুরনো এই মামলায় বেকসুর খালাস পেয়ে ‘সত্যের জয় হল’ বলে মন্তব্য করেন অনুব্রত মণ্ডল।

Share:

নিজস্ব প্রতিনিধি:  বোমা বিস্ফোরণের মামলায় বেকসুর খালাস পেলেন অনুব্রত মণ্ডল। শুক্রবার বিধাননগর এমপি এমএলএ আদালত মঙ্গলকোট বোমা বিস্ফোরণ মামলায় বীরভূমের কেষ্টকে বেকসুর খালাস দেয়। প্রায় ১২ বছরের পুরনো এই মামলায় বেকসুর খালাস পেয়ে ‘সত্যের জয় হল’ বলে মন্তব্য করেন অনুব্রত মণ্ডল।

শুক্রবার বিধাননগরের এমপি-এমএলএ আদালতে মঙ্গলকোট বোমা বিস্ফোরণের মামলার শুনানি ছিল। এদিন তথ্যপ্রমাণের অভাবে আদালত এই মামলায় অনুব্রত-সহ ১৪ জন অভিযুক্তকে ‘বেকসুর খালাস’ ঘোষণা করেছে। উল্লেখ্য সিপিএম ক্ষমতায় থাকাকালীন সময়ে ২০১০ সালে পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট থানা এলাকার মল্লিকপুরে একটি বোমা বিস্ফোরণের ঘটনায় জখম হয়েছিলেন বেশ কয়েক জন। ওই বোমা বিস্ফোরণের ঘটনায় গুরুতর জখম হন দুজন। রাজনৈতিক হিংসার বশবর্তী হয়ে ওই হামলা চালানো হয়েছিল বলে অভিযোগ উঠেছিল।

মঙ্গলকোটে সেসময় বোমা বিস্ফোরণে কেবুলাল নামে এক সিপিএম কর্মীর হাত উড়ে যায়। তিনি সেদিন দলীয় কার্যালয় থেকে বাড়ি ফিরছিলেন। মঙ্গলকোটে সেই বোমা বিস্ফোরণের ঘটনায় নাম জড়িয়েছিল অনুব্রত মণ্ডল এবং কেতুগ্রামের তৃণমূল বিধায়ক শেখ শাহনওয়াজের। নাম ছিল শেখ শাহনওয়াজের ভাই কাজল শেখের। নাম ছিল আজাদ মুন্সি( যিনি বর্তমানে মৃত) ও অনুব্রত ঘনিষ্ঠ কেরিম খান-সহ মোট ১৫ জনের। এই ১৫ জনের নামে মঙ্গলকোট থানায় অভিযোগ দায়ের করেছিল সিপিআইএম।

মঙ্গলকোটে বোমা বিস্ফোরণের এই মামলা প্রথমে বিচারাধীন ছিল কাটোয়া আদালতে। পরে সেখান থেকে বিধাননগর এমপি এমএলএ আদালতে পাঠানো হয় মামলাটি। বিধাননগর আদালতে গত ২৫ আগস্ট অনুব্রতর প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যু হয়। এরপর ১ সেপ্টেম্বর আদালতে হাজিরা দেন অনুব্রত সহ ১৫ জন অভিযুক্ত। তথ্য প্রমাণ যাচাইয়ের জন্য শুক্রবার ফের আদালতে হাজিরা দিতে বলা হয় বীরভূমের কেষ্টকে। এদিন তথ্য প্রমাণের অভাবে আদালত তাঁকে বেকসুর খালাস ঘোষণা করে। এই বিষয়ে এদিন অনুব্রত মণ্ডলের আইনজীবী শৌভিক বসু বলেন, ‘সাক্ষীদের আমরা জেরা করেছিলাম। কোনও তথ্যপ্রমাণ না পেয়ে আদালত বেকসুর খালাস (অনুব্রতকে) ঘোষণা করেছে।’

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00