Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দিল্লিতে ভেঙে পড়ল নির্মিয়মাণ বহুতল, আহত কমপক্ষে ৪

Share:

নিজস্ব প্রতিনিধি : সাতসকালে রাজধানী দিল্লিতে ভেঙে পড়ল নির্মিয়মাণ বহুতল। এদিন সকাল ন’টা নাগাদ দিল্লির আজাদ মার্কেটে এই বহুতলটি ভেঙে পড়ে। তখন সেখানে বেশ কয়েকজন শ্রমিক কাজ করছিলেন। তাঁদের মধ্যে অনেকেই চাপা পড়েন। এর মধ্যে চারজনকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ধংসস্তুপের নীচে আরও কয়েকজন চাপা পড়ে রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

দুর্ঘটনার খবর পেয়েই দমকল ও উদ্ধারকারীরা ঘটনাস্থলে এসে পৌঁছায়। জানা গিয়েছে বহুতলটি চারতলা পর্যন্ত নির্মাণের কাজ চলছিল। কী কারণে এটি ভেঙে পড়ল তা জানা যায়নি। প্রাথমিক ভাবে অনুমান, নিম্নমাণের মশলা ব্যবহার করা হয়েছিল। বহুতলটির নির্মাণে নকশা অনুমোদিত হয়েছিল কি না, তা-ও খতয়ে দেখা হচ্ছে।

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00