Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রানি এলিজাবেথ আর নেই, ব্রিটেনের নতুন রাজা চার্লস

আজ শুক্রবার রানির নিথর দেহ স্কটল্যান্ড থেকে বাকিংহাম প্রাসাদে আনা হচ্ছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, লন্ডন: চিকিৎসকদের যাবতীয় চেষ্টা ব্যর্থ করে না ফেরার দেশে পাড়ি দিলেন রানি দ্বিতীয় এলিজাবেথ (Queen Elizabeth II)। স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে (Balmoral Palace) বৃহস্পতিবার বিকেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৬ বছর। চার ছেলেমেয়ে, নাতি-নাতনি সহ অসংখ্য গুণগ্রাহীকে রেখে গিয়েছেন তিনি। আজ শুক্রবারই রানির নিথর দেহ নিয়ে বাকিংহাম প্রাসাদে (Buckingham Palace) ফিরছেন তাঁর ছেলেমেয়েরা। যদিও এখনও শেষকৃত্য নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি। বৃহস্পতিবার দুপুরে বাকিংহাম প্রাসাদের পক্ষ থেকে জানানো হয়েছিল রানি দ্বিতীয় এলিজাবেথের অবস্থা সঙ্কটজনক। চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন তিনি। রানির অসুস্থতার খবর পেয়েই বালমোরাল প্রাসাদে ছুটে গিয়েছিলেন রাজ পরিবারের সদস্যরা (Royal Family Members)। কয়েক ঘন্টা বাদে রাজ পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে রানির মৃত্যুর খবর ঘোষণা করা হয়।

মায়ের মৃত্যুর পরে ব্রিটিশ সিংহাসনে বসছেন প্রিন্স চার্লস (Prince Charles)। তিনি রাজা তৃতীয় চার্লস উপাধি নিয়েই সিংহাসনে আরোহন করতে পারেন। আগামী শনিবার লন্ডনের সেন্ট জেমস প্যালেসে (St. James Palace) আয়োজিত অনুষ্ঠানে রাজা হিসেবে আনুষ্ঠানিক অভিষেক হবে তাঁর। ব্রিটেনের ইতিহাসে তিনিই সবচেয়ে বেশি বয়সে রাজা হলেন। বর্তমানে তাঁর বয়স ৭৩ বছর। অথচ মাত্র ৩ বছর বয়সে যুবরাজ হিসেবে অভিষেক হয়েছিল চার্লসের।
অন্যদিকে, রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর খবরে ব্রিটেনজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ নেতারা শোকপ্রকাশ করে বার্তা পাঠিয়েছেন। ব্রিটেন সহ কমনওয়েলথের দেশগুলিতে রানির মৃত্যুতে জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। ব্রাজিলের প্রেসিডেন্ট জাইরো বোলসেনারো দেশে তিনদিনের জাতীয় শোক ঘোষণা করেছেন।

বন্ধু নেই, দেহরক্ষীদের সঙ্গে গল্প করে সময় কাটাচ্ছেন রাজপুত্র হ্যারি

অসুস্থ হয়ে হাসপাতালে রাজা চার্লস, বাতিল একাধিক কর্মসূচি

ক্যান্সারে আক্রান্ত রাজা চার্লস, জানাল বাকিংহাম প্যালেস

রানি দ্বিতীয় এলিজাবেথের সম্মানে তৈরি ১২৯ কোটি টাকার মুদ্রা

আমেরিকা সফরের সময় রানি দ্বিতীয় এলিজাবেথকে হত্যার ছক কষা হয়েছিল: এফবিআই

ভাই অ্যান্ড্রুকে বাকিংহাম থেকে তাড়ালেন দাদা চার্লস

রানি এলিজাবেথের শেষকৃত্যে খরচ হয়েছে ৫ কোটি টাকা

রানি দ্বিতীয় এলিজাবেথকে টেক্কা দিয়ে গুগল সার্চিং-এর শীর্ষস্থান দখল করলেন অ্যাম্বার হার্ড

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00