Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সঙ্কটজনক রানি দ্বিতীয় এলিজাবেথ, জরুরি তলব প্রিন্স চার্লসকে

রানির সুস্থতা কামনা করে দেশবাসীকে বিশেষ প্রার্থনা করার অনুরোধ জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাস।

Share:

নিজস্ব প্রতিনিধি, লন্ডন: গুরুতর অসুস্থ রানি দ্বিতীয় এলিজাবেথ (Queen Elizabeth II)। বৃহস্পতিবার দুপুরে আচমকাই অসুস্থ হয়ে পড়েন তিনি। চিকি‍ৎসকরা জানিয়েছেন, ৯৬ বছর বয়সী রানির (Queen Elizabeth II) অবস্থা যথেষ্টই উদ্বেগজনক। নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে। রানির শারীরিক অবস্থার কথা জানিয়ে টুইট করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী (UK Prime Minister) লিজ ট্রাস (Liz Truss)। রানির সুস্থতা কামনা করে দেশবাসীকে বিশেষ প্রার্থনা করার অনুরোধ জানিয়েছেন তিনি।

গত বছরের অক্টোবর থেকেই বার্ধক্যজনিত কারণে অসুস্থ রানি দ্বিতীয় এলিজাবেথ। হাঁটাচলা করতে কষ্ট হচ্ছে তাঁর। যে কারণে ইদানিং বিভিন্ন অনুষ্ঠানও এড়িয়ে চলছিলেন তিনি। গত কয়েকদিন ধরে অবশ্য বালমোরাকলের প্রাসাদেই অবস্থান করছেন তিনি। গতকাল বুধবারই নতুন প্রধানমন্ত্রী লিজ ট্রাস ও প্রাক্তন প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে সৌজন্য সাক্ষা‍ৎ করেছিলেন রানি। ব্রিটিশ মন্ত্রিসভার নতুন সদস্যদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করার কথা ছিল তাঁর। যদিও চিকি‍ৎসকদের পরামর্শে সেই বৈঠক বাতিল করে দেওয়া হয়। শরীর ভাল না থাকায় রানিকে বিশ্রামের পরামর্শ দিয়েছিলেন চিকি‍ৎসকরা।

এদিকে রানির অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বিগ্ন হয়ে পড়েছেন রাজনীতিবিদ থেকে শুরু করে সাধারণ মানুষ। অনেকেই বিভিন্ন গির্জায় গিয়ে তড়িঘড়ি প্রার্থনায় বসেছেন। বাকিংহাম প্রাসাদের এক মুখপাত্র জানিয়েছেন, চিকি‍ৎসকরা রানির শারীরিক অবস্থা নিয়ে যথেষ্টই চিন্তিত। ঘনিষ্ঠ আত্মীয় ও পরিবারের সদস্যদের ইতিমধ্যেই রানির শারীরিক অবস্থার কথা জানিয়ে খবর পাঠানো হয়েছে। মায়ের অসুস্থতার খবর পেয়ে ইতিমধ্যেই ছেলে প্রিন্স উইলিয়ামকে নিয়ে কেনসিংটন প্রাসাদ থেকে বালমোরালের উদ্দেশে রওনা হয়েছেন যুবরাজ চার্লস। 

 

বন্ধু নেই, দেহরক্ষীদের সঙ্গে গল্প করে সময় কাটাচ্ছেন রাজপুত্র হ্যারি

অসুস্থ হয়ে হাসপাতালে রাজা চার্লস, বাতিল একাধিক কর্মসূচি

ক্যান্সারে আক্রান্ত রাজা চার্লস, জানাল বাকিংহাম প্যালেস

রানি দ্বিতীয় এলিজাবেথের সম্মানে তৈরি ১২৯ কোটি টাকার মুদ্রা

আমেরিকা সফরের সময় রানি দ্বিতীয় এলিজাবেথকে হত্যার ছক কষা হয়েছিল: এফবিআই

ভাই অ্যান্ড্রুকে বাকিংহাম থেকে তাড়ালেন দাদা চার্লস

রানি এলিজাবেথের শেষকৃত্যে খরচ হয়েছে ৫ কোটি টাকা

রানি দ্বিতীয় এলিজাবেথকে টেক্কা দিয়ে গুগল সার্চিং-এর শীর্ষস্থান দখল করলেন অ্যাম্বার হার্ড

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00