Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রাজ্যে করোনায় দৈনিক মৃত্যু কমলেও দৈনিক সংক্রমণ ঊর্ধ্বমুখী

Share:

নিজস্ব প্রতিনিধি: স্বস্তি সরিয়ে ফের ফিরছে উদ্বেগ। রাজ্যে করোনার (Coronavirus) দৈনিক সংক্রমণ (Daily Case) ফের ঊর্ধ্বমুখী। সেই সঙ্গে শনাক্তের হারও (Positivity Rate) আগের দিনের তুলনায় বেড়েছে। গত ২৪ ঘন্টায় নতুন করে মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৫৪ জন। আর নমুনা পরীক্ষার ( Sample Test) তুলনায় শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ২ দশমিক ৯১ শতাংশ। যদিও দৈনিক মৃত্যু (Daily Covid Death) সামান্য স্বস্তি দিয়েছে। প্রাণঘাতী ভাইরাসের ছোবলে মারা গিয়েছেন দুইজন। অ্যাকটিভ কেসের (Active Case) সংখ্যাও আগের দিনের তুলনায় কমেছে।

শুক্রবার সন্ধ্যায় রাজ্যের স্বাস্থ্য দফতরের (West Bengal Health Department) পক্ষ থেকে প্রকাশিত করোনা বুলেটিনে (Covid Status) জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় রাজ্যে নমুনা পরীক্ষার সংখ্যা আগের দিনের তুলনায় কমেছে। একদিনে ৮ হাজার ৭২৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নয়া নমুনা পরীক্ষায় শনাক্তের হার দাঁড়িয়েছে ২ দশমিক ৯১ শতাংশে। নতুন করে আরও ২৫৪ জনের শরীরে প্রাণঘাতী ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে রাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২১ লাখ সাত হাজার ৫১৪ জনে। করোনায় আক্রান্ত হয়ে আরও দুই জন প্রাণ হারানোয় রাজ্যে এ নিয়ে মারণ ভাইরাসের মৃত্যুমিছিলে সামিল হলেন ২১ হাজার ৪৭০ জন।’

গত ২৪ ঘন্টায় অ্যাকটিভ কেসের সংখ্যা আগের দিনের চেয়ে কমেছে। স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় প্রাণঘাতী ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়েছেন ৩১০ জন। এ নিয়ে করোনাকে জয় করলেন ২০ লাখ ৮৩ হাজার ৬৮৪ জন। সুস্থতার হার অবশ্য ৯৮ দশমিক ৮৭ শতাংশেই রয়েছে। সক্রিয় করোনা রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ২ হাজার ৩৬০ জনে। যদিও হাসপাতালে ভর্তি থাকা করোনা রোগীর সংখ্যা আগের দিনের চেয়ে বেড়েছে। এদিন সন্ধ্যা পর্যন্ত হাসপাতালে ভর্তি থাকা করোনা রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৮৮ জন।’

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

‘দাগ আচ্ছে হ্যায়’, প্রথম দফায় বিজেপির ৭০ শতাংশ প্রার্থীই ‘দাগি’

প্রথম দফায় শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম-সহ ৬৬ আসনে ‘রেড অ্যালার্ট’ জারি

মহিলা সংরক্ষণ ও লোকসভার আসন বৃদ্ধি বিল পাশ করাতে পারল না মোদি সরকার

জ্যান্ত পিঁপড়ে পাচারের দায়ে জরিমানাসহ ১ বছর কারাদণ্ড চিনা ব্যক্তির

সোমেই পুরোপুরি থামবে যুদ্ধ! পাকিস্তানে দ্বিতীয় দফার বৈঠকে বসছে আমেরিকা-ইরান

0:00