Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ঘন ঘন কফি খাওয়া শারীরিক ক্ষতি,কেন জেনে নিন….

কফি মস্তিষ্কের তীক্ষ্ণতা এবং সতর্কতা বাড়াতেও সাহায্য করে। এছাড়া ঘুম ঘুম ভাব দূর করতেও কফির জুড়ি মেলা ভার। কফি মাথা ব্যথা কমাতেও সাহায্য করে।

Share:

নিজস্ব প্রতিনিধি: কফি অনেকেই পছন্দ করেন। কফি মস্তিষ্কের তীক্ষ্ণতা এবং সতর্কতা বাড়াতেও সাহায্য করে। এছাড়া ঘুম ঘুম ভাব দূর করতেও কফির জুড়ি মেলা ভার। কফি মাথা ব্যথা কমাতেও সাহায্য করে। এছাড়াও কফির আরও অনেক গুণ আছে।

কফি খেলে কী কী হয়?

এদিকে কয়েক কাপ কফি খাওয়া অনেকেরই অভ্যাস। কিন্তু ঘনঘন কফি খাওয়া কি আদৌ ভাল? পরীক্ষায় দেখা গিয়েছে, কফিতে থাকা ক্যাফেন অ্যানজাইটি, বিরক্তিভাব, রাগ, প্যানিক অ্যাটাক ইত্যাদি বাড়িয়ে দেয়। এছাড়াও কফি অ্যাড্রিনালিন হরমোনের লেভেল বাড়িয়ে দেয় বল। কফি ঘন ঘন খেলে কফির উপর ধীরে ধীরে আসক্তিতে পরিণত হয়। আর প্রতিদিন সেই চাহিদা পূরণ না হলেই শরীরে মাথাব্যথা, চোখের চারপাশে ব্যথা, ঝিমুনি, ঘুমঘুম ভাব ইত্যাদি দেখা দেয়।

বিশেষজ্ঞদের মতে, প্রতিদিন কফির পরিমাণ ৫০০ মিলি.-র বেশি হলেই নানা ধরনের শারীরিক সমস্যার দেখা দেয়। বিকেলের পর কফি পান করলেই রাতে ঘুমের সমস্যা হবে। এছাড়া কফিতে থাকা ক্যাফেস্টল শরীরে কোলেস্টেরলের মাত্রা বাড়িয়ে দেয়। বেশি কফি খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যাও হতে পারে। দাঁতের উপর নিকোটিনের প্রভাব ফেলে কফি। দীর্ঘদিন কফি পান করলে দাঁত হলুদ হয়ে যায়। গবেষকরা বলেছেন,গর্ভাবস্থায় কফি খেলে শিশুর কম ওজনের জন্মায়। বেশি কফি খেলে অস্টিওপোরোসিসের ঝুঁকি বেড়ে যায়, ত্বকও শুষ্ক হয়ে যায়। তাই দিনে দু’তিন কাপ পর্যন্ত কফি খেতে পারেন। তার বেশি নয়।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00