Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

একনাথ-উদ্ধবের ‘মারাঠাযুদ্ধের’ ফয়সালা করবে সাংবিধানিক বেঞ্চ

শুনানি বৃহস্পতিবার

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: মহারাষ্ট্রে তৈরি হওয়া রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষিতে দায়ের হওয়া মামলা সাংবিধানিক বেঞ্চে পাঠিয়ে দিল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি এনভি রামানাকে নিয়ে গঠিত তিন বিচারপতির ডিভিশন বেঞ্চ (বেঞ্চের বাকি দুই বিচারপতি হলেন বিচারপতি কৃষ্ণা মুরারি এবং বিচারপতি হিমা কোহলি) এই মামলা পাঁচ বিচারপতির ডিভিশন বেঞ্চের কাছে পাঠিয়ে দিয়েছে।

এই মামলার নেপথ্য়ে রয়েছে নির্বাচন কমিশনের একটি সিদ্ধান্ত। একনাথ শিবির নির্বাচন কমিশনকে আর্জি জানিয়ে তাদের আসল শিবসেনার স্বীকৃতির আর্জি জানায়। সেই আর্জির প্রেক্ষিতে সুপ্রিম কোর্টে শিবসেনার হয়ে মামলা দায়ের করেন বিশিষ্ট আইনজীবী তথা সাংবিধানিক বিশেষজ্ঞ কপিল সিবল। মামলার শুনানিতে রাজি হয়ে ডিভিশন বেঞ্চ নির্বাচন কমিশনকে ওই আর্জির প্রেক্ষিতে সিদ্ধান্ত না নেওয়ার নির্দেশ দিয়েছে। ডিভিশন বেঞ্চ বলেছে, সাংবিধানিক বেঞ্চের সিদ্ধান্তে নিরিখে কমিশনকে সিদ্ধান্ত নিতে হবে।

আদালত সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, মহারাষ্ট্রে তৈরি হওয়া অস্থিরতার প্রেক্ষিতে পাঁচটি পিটিশন দাখিল হয়েছে। যার মধ্যে একটি দায়ের করেছে মহারাষ্ট্রের বর্তমান মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে শিবির, দুটি পিটিশন দাখিল করেছেন উদ্ধব নিযুক্ত মুখ্য সচেতক সুনীল প্রভু। বাকি দুটির মধ্যে একটি দাখিল করেছেন শিবসেনার সাধারণ সম্পাদক সুভাষ দেশাই। আর একটি পিটিশন দাখিল করেছেন উদ্ধব শিবিরে ১৪জন বিধায়ক, যাদের সদস্যপদ বাতিল করে দেন মহারাষ্ট্র বিধানসভার নতুন স্পিকার। 

আগামী বৃহস্পতিবার থেকে শুরু হওয়া শুনানির দিকে তাকিয়ে যেমন একনাথ শিবির, তাকিয়ে উদ্ধব ঠাকরে গোষ্ঠী। প্রশ্ন উঠছে, এই রায়ে কী ভাগ্য খুলবে উদ্ধব ঠাকরের। 

মহিলা সংরক্ষণ ও লোকসভার আসন বৃদ্ধি বিল পাশ করাতে পারল না মোদি সরকার

জ্যান্ত পিঁপড়ে পাচারের দায়ে জরিমানাসহ ১ বছর কারাদণ্ড চিনা ব্যক্তির

সোমেই পুরোপুরি থামবে যুদ্ধ! পাকিস্তানে দ্বিতীয় দফার বৈঠকে বসছে আমেরিকা-ইরান

লাহোরে গুলিবিদ্ধ লস্কর নেতা আমির হামজা, অবস্থা আশঙ্কাজনক

ভোটের ময়দানে মহিলা ঢাকিদের তালে টাকিরোডে জমজমাট তৃণমূলের প্রচার

৫০ শতাংশ বাড়ছে লোকসভা আসন, মহিলাদের জন্য বরাদ্দ ২৭২টি সিট, বড় সিদ্ধান্ত কেন্দ্রের

0:00