Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আট বছরে শিশুকন্যাকে ধর্ষণ করে জিভ কেটে খুন

একাধিক ধারায় মামলা

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়া দিল্লি: মায়ের সঙ্গে পরপুরুষের সম্পর্ক জেনে যাওয়া তাঁর মেয়েকে ধর্ষণ করে খুন করল যুবক। খুন করার আগে তাঁর জিভ কেটে ফেলে। দেহ ফেলে আসে যমুনার  ধারে। পুলিশ ওই যুবকে গ্রেফতার করেছে। 

দিল্লি পুলিশ সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, যুবক খুন করে পেশায় কসাই রিজওয়ানের মেয়েকে। রিজওয়ান আদতে বিহারের বাসিন্দা। বছর কয়েক আগে সে পরিবার নিয়ে দিল্লিতে ওঠে। থাকে ঘিঞ্জি এলাকা দরিয়াগঞ্জে। অপহরণ করে খুন করার ঘটনাটি ঘটে ৪ অগাস্ট রাত এবং  ৫ অগাস্ট সকালের মধ্যে। রিজওয়ান পুলিশকে জানিয়েছে,   রাতে সে স্ত্রী এবং পরিবারের সঙ্গে শুয়েছিল। সকালে উঠে দেখে এক মেয়ে নেই। সকালেই সে পুলিশের সঙ্গে যোগাযোগ করে।  শুরু হয় খোঁজাখুঁজি। ঘটনার প্রায় এক সপ্তাহ বাদে তারা খবর পায় মেহের দেহ পড়ে রয়েছে যমুনার ধারে।  ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে খুনের মামলা রুজু করে।

পুলিশ প্রথম দিকে এই খুনের কিনাড়া করতে পারছিল না। এলাকায় থাকা নজর ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখেও তারা কোনও সূত্র পায়নি। রাস্তা ছিল এলাকাবাসীর সঙ্গে কথা বলে খুনির ব্যাপারে তথ্য জোগাড়া করা। দিল্লি পুলিশের অপরাধদমন শাখার কয়েকজন কর্তা এলাকার কয়েকজনের সঙ্গে যোগাযোগ করে জানতে পারে, রিজওয়ানের অনুপস্থিতিতে তাঁর বাড়িতে একজনের যাওয়া আসা ছিল। মেয়ে সেটা জানত। তাদের সঙ্গে কথা বলে খুনির একটি ছবি তৈরি করে। শুরু হয় খোঁজাখুঁজি। অবশেষে পুলিশের জালে ধরা পড়ে খুনি। তার বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। 

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

‘দাগ আচ্ছে হ্যায়’, প্রথম দফায় বিজেপির ৭০ শতাংশ প্রার্থীই ‘দাগি’

প্রথম দফায় শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম-সহ ৬৬ আসনে ‘রেড অ্যালার্ট’ জারি

মহিলা সংরক্ষণ ও লোকসভার আসন বৃদ্ধি বিল পাশ করাতে পারল না মোদি সরকার

জ্যান্ত পিঁপড়ে পাচারের দায়ে জরিমানাসহ ১ বছর কারাদণ্ড চিনা ব্যক্তির

সোমেই পুরোপুরি থামবে যুদ্ধ! পাকিস্তানে দ্বিতীয় দফার বৈঠকে বসছে আমেরিকা-ইরান

0:00