Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ইশান গাইছিলেন জাতীয় সঙ্গীত, ভ্যাক করে হুল ফোটাল ভিমরুল

সুস্থ ভারতীয় ব্যাটার

Share:

আন্তর্জাতিক ডেস্ক: এক মনে ইশান গাইছিলেন জাতীয় সঙ্গীত। আর তার গান শুনে ভিমরুল বেশ মুগ্ধ হয়ে যায়। শুরু করে গায়কের খোঁজ। খুঁজতে খুঁজতে সে পেয়েও যায়। ব্যস, গালে বসার সঙ্গে সঙ্গে ভ্যাক করে হুল ফুটিয়ে দেয়। সঙ্গে সঙ্গে ছন্দপতন। দ্রুত গ্রাউন্ড স্টাফদের ডাক পড়ে। চলে আসে ওষুধপত্র। কামড় থেকে যাতে বড় কোনও বিপত্তি না ঘটে, তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করা হয়।

এদিন থেকে রাজধানী হারারেতে শুরু হয় জিম্বাবোয়ের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচ। খেলা হারারে স্পোর্টস স্টেডিয়ামে।ভারতীয় বোলারদের দাপটে প্রতিপক্ষের ইনিংস মাত্র ১৮৯ রানেই শেষ হয়ে যায়। বড় রান বলতে রেগিস চাকাবার। করেন ৩৫। দ্বিতীয় সর্বোচ্চ রান রিচার্ড গারাভার। ৪২ বল খেলে করেন ৩৪ রান। ব্র্যাড ইভান্স করেন ৩৩ রান। বাকিরা কেউ ২০-র ঘরেই পৌঁছতে পারেনি।

চাহার তিনটি উইকেট নিয়েছেন। তিনটি করে উইকটে সংগ্রহ করেন অক্ষর প্যাটেল এবং প্রসাদ কৃষ্ণ। ভারতীয় বোলারদের জবাব দিতে গিয়ে একের পর এক ব্যাটার প্যাভিলিয়নে ফেরেন। ওপেনার থেকে শুরু করে মিডল অর্ডার – কাউকেই বেশিক্ষণ ক্রিজে দাঁড়াতে দেয়নি চাহাররা। বোলারদের মধ্যে প্রসাদ কৃষ্ণ বাকিদের থেকে তুলনামূলকভাবে বেশি রান দিয়েছেন।

এই খবর যখন লেখা হচ্ছে, সেই সময় শিখর ধাওয়ানের ৪৫, শুভমন গিল ৩১। ধাওয়ানের ৪৫ রানের মধ্যে বাউন্ডারি থেকে এসেছে ২০ রান। শুভমন গিল বাউন্ডারি হাঁকান তিনটি। অনেকেই নিশ্চিত, বড় কোনও অঘটন না ঘটলে ভারতের জয় নিশ্চিত। খেলার ফলাফল শেষ পর্যন্ত কোথায় দাঁড়ায় সেটাই দেখার।

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

‘দাগ আচ্ছে হ্যায়’, প্রথম দফায় বিজেপির ৭০ শতাংশ প্রার্থীই ‘দাগি’

প্রথম দফায় শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম-সহ ৬৬ আসনে ‘রেড অ্যালার্ট’ জারি

মহিলা সংরক্ষণ ও লোকসভার আসন বৃদ্ধি বিল পাশ করাতে পারল না মোদি সরকার

জ্যান্ত পিঁপড়ে পাচারের দায়ে জরিমানাসহ ১ বছর কারাদণ্ড চিনা ব্যক্তির

সোমেই পুরোপুরি থামবে যুদ্ধ! পাকিস্তানে দ্বিতীয় দফার বৈঠকে বসছে আমেরিকা-ইরান

0:00